
কুমিল্লার বিতর্কিত কিশোর গ্যাং নেতা ইমরান রতনের সঙ্গে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের একটি কথোপকথনের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মহসিনকে রতনের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'মিছিলে তো আমার জন্যই আইছত, আমি কি অস্বীকার করছি—তরা তো আমার জন্যই আইছত।' এই কথোপকথনটি ঘিরে এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভিডিওর তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে ইমরান রতনের অংশগ্রহণ নিয়ে বিতর্ক ওঠে। কথোপকথনের এক পর্যায়ে রতনকে বলতে শোনা যায়, 'আমরা তো প্রোগ্রামে আমাদের জন্য কি গেছি?' জবাবে মহসিন বলেন, 'আমি কি বলছি তর জন্য আইছত, তরা তো আমার জন্যই আইছত।' এরপর মহসিন আরও জানান, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে মিছিলে কেন কিশোর গ্যাং লিডার রতন ছিলেন। জবাবে তিনি নাকি বলেছিলেন, হাজার হাজার মানুষের ভিড়ে কে কিশোর গ্যাংয়ের সদস্য তা তিনি চেনেন না এবং রতন সেদিন কোনো অস্ত্র বহন করেননি। তুমি তো ওইদিন অস্ত্র নিয়ে আসো নাই।’।
কথোপকথনের অপর প্রান্তে রতনকে অভিযোগ করতে শোনা যায়, মিছিলে অস্ত্রের মহড়া না হওয়ার বিষয়টি মহসিনের পরিষ্কার করা উচিত ছিল। রতন দাবি করেন, 'তোমার প্রোগ্রামে গিয়ে আজ আমি ফেসে গেছি। তুমি আমারে ফাঁসাইয়া দিছো।' এর আগে সংবাদ সম্মেলনে মহসিন দাবি করেছিলেন যে তিনি রতনকে চেনেন না। কিন্তু ভিডিও প্রকাশের পর দুইজনের বক্তব্যের মধ্যে বড় ধরনের গরমিল ও পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ্যে এসেছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মহসিন দাবি করেন, রতন ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রতনের দাবি যদি সত্য হয় তবে তিনি যেন তার কললিস্ট প্রকাশ করেন। এদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও তাদের রাজনৈতিক মদদ পাওয়ার বিষয়টি তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনীতিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়টি এখন জনমনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০