
কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। সংগঠনের কাতার শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার যুবদল নেতা রাজু ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজী কাউসার।
অনুষ্ঠানে আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ স্থানীয় যুব নেতারা বক্তব্য রাখেন। বক্তারা প্রবাসের মাটিতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০