কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী

প্রকাশ:
Print news

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে গত বৃহস্পতিবার এক বর্ণিল বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানমনস্কতা, শিল্পবোধ এবং উদ্ভাবনী চিন্তার অসাধারণ নিদর্শন তুলে ধরে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে শিক্ষার্থীরা নতুন কিছু করার স্বপ্ন ও সম্ভাবনার জানান দিয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল কাজের বিশাল সমাহার ছিল। প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা মোট ৩০৮টি চারু ও কারুকলার চিত্রকর্ম প্রদর্শন করে। এছাড়া পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখে মোট ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেছে। একইভাবে দিবা শাখার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৭৫টি সৃজনশীল চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়, যা বিদ্যালয় প্রাঙ্গণকে মেধাবীদের মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোঃ ওয়ালিউর রহমান। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলো ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে, সমালোচনামূলক চিন্তাশক্তি তৈরি করতে এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। পাঠ্যবইয়ের অর্জিত জ্ঞান যখন বাস্তব গবেষণায় প্রয়োগ হয়, তখন সেটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও অর্থবহ করে তোলে।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন আহমদ এই আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিয়মিত পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

উক্ত অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইশতিয়াক আহমদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সুদানি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলতাহির, প্যালেস্টাইন স্কুলের অধ্যক্ষ ড. আব্দেল মুসলেহ, ব্রাইট ফিউচার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ আলী জুলকারনাইন এবং শ্রীলংকান স্কুলের সিনিয়র শিক্ষক মিস্টার জিওয়ানথা ও মিস্টার চামারা। এছাড়া বাংলাদেশ স্কুলের দাতা সদস্য মোঃ আব্দুল মতিন পাটোয়ারী, গভর্নিং বডির সদস্য মোঃ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার মোঃ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল হক এবং অভিভাবক-শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ ফিরুজ আহমদসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রস্তুতির এক উজ্জ্বল প্রতিফলন এই আয়োজনে ফুটে উঠেছে।

শেয়ার করুন
শিরোনাম :
দুই ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প: কঠিন পরীক্ষায় রিপাবলিকান দল তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় লিগে চট্টগ্রামের নাটকীয় জয়, সেঞ্চুরি পেলেন সাদিকুর নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ১২৩.৮৭ টাকা ৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি আইআরজিসির |: হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আইনি প্রক্রিয়ায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গাজীপুরে অস্থিরতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত মেসির সব কিছু থেকেই শেখার চেষ্টা করি: নিকো পাজ মহাখালীতে কিশোরী সন্তানের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাইলেন মা জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা ‘কিং’ সিনেমার নতুন গানে দীপিকার গেরুয়া পোশাক, ফিরল বিতর্কের ছায়া চট্টগ্রামে চাঞ্চল্যকর গোলাগুলির এক বছর: অধরা সেই বাঁহাতি শুটার মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রোরেল স্টেশন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে সামরিক হামলা ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, নেতানিয়াহুই কি থাকছেন প্রধানমন্ত্রী? দুই ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প: কঠিন পরীক্ষায় রিপাবলিকান দল তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় লিগে চট্টগ্রামের নাটকীয় জয়, সেঞ্চুরি পেলেন সাদিকুর নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় পর্যটক নিহত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে ১২৩.৮৭ টাকা ৭ নভেম্বর: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল ফ্রি আইআরজিসির |: হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের বাংলাদেশ হাইটেক পার্কে ৩৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আইনি প্রক্রিয়ায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা গাজীপুরে অস্থিরতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত মেসির সব কিছু থেকেই শেখার চেষ্টা করি: নিকো পাজ মহাখালীতে কিশোরী সন্তানের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাইলেন মা জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মৃত্যু প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা ‘কিং’ সিনেমার নতুন গানে দীপিকার গেরুয়া পোশাক, ফিরল বিতর্কের ছায়া চট্টগ্রামে চাঞ্চল্যকর গোলাগুলির এক বছর: অধরা সেই বাঁহাতি শুটার মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রোরেল স্টেশন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে সামরিক হামলা ইসরায়েলের নির্বাচনে ঝুলন্ত ফল, নেতানিয়াহুই কি থাকছেন প্রধানমন্ত্রী?