এক বছরের মধ্যেই বদলে যাবে পুঁজিবাজারের চিত্র: আমির খসরু

প্রকাশ:
Print news

আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশের পুঁজিবাজারের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার, পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার এবং প্রাইভেট সেক্টরের ফাইন্যান্সিং ব্যবস্থা পরিবর্তন করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী স্পষ্ট করেন যে, বিশ্বব্যাংক, এডিবি বা আইএমএফের ঋণের ওপর নির্ভর করে অর্থনীতি পরিচালনার দিন শেষ। তিনি বলেন, দেশের আর্থিক খাতের সামগ্রিক কাঠামো, সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতের বিনিয়োগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। উচ্চ সুদে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে ব্যবসার খরচ কমানোই এখন মূল লক্ষ্য। বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ টাকা দেবে আর আমরা দেশ চালাবো—এটা আর হবে না।

আমির খসরু বলেন, দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পুঁজি সংগ্রহের ব্যয় কমাতে হবে। এক্ষেত্রে পুঁজিবাজার এবং বন্ড মার্কেটই একমাত্র কার্যকর সমাধান। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘ক্যাপিটাল মার্কেট ও বন্ড মার্কেটই আমাদের ভরসা।’ সরকার দেশের বড় অবকাঠামো প্রকল্পগুলোর সম্পদ এবং সেখান থেকে অর্জিত ভবিষ্যৎ আয়কে কাজে লাগিয়ে অর্থায়নের নতুন কৌশল নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতু ও যমুনা সেতুর সিকিউরিটাইজেশনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্বনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা তৈরি করা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এ প্রসঙ্গে তিনি বিজিএমইএর উদাহরণ টেনে বলেন, ইপিবির মাধ্যমে সমস্যার সমাধানের পরিবর্তে এই দায়িত্ব বিজিএমইএকে হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল। শুরুতে তারা কিছুটা শঙ্কিত থাকলেও পরে তারা স্বনিয়ন্ত্রণের দায়িত্ব নেয় এবং ব্যবস্থাটি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার জন্য অপেক্ষায় না থেকে সবাইকে স্বনিয়ন্ত্রণ শিখতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বিশ্বাস করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং নিজেদের নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে পারে, তবে সরকারের লক্ষ্য করা সংস্কার ও টেকসই উন্নয়ন অর্জন অনেক সহজতর হবে।

শেয়ার করুন
শিরোনাম :
আরব সাগরে মার্কিন রণতরিতে বাংকারবিধ্বংসী বোমা, ইরানের বিরুদ্ধে প্রস্তুতির সংকেত ব্যাটিং ব্যর্থতা ও শপিং বিতর্ক নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের দাবি সাজিদা ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে ২০০ জনের নিয়োগ ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হাতিরঝিলে ম্যারাথন ঘিরে পারিবারিক উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১১ জন নিহতের দাবি হুতিদের অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি অফ স্পিনার আলিস আল ইসলাম নাহিদ ইসলাম |: জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না ১৬-২২ অক্টোবর: সরকারি-বেসরকারি খাতে সেরা ১০ চাকরির বিজ্ঞপ্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে ভাবা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকটকালে বুদ্ধিজীবীদের একাংশ ফ্যাসিবাদের তোষামোদি করেছে: রিজভী ইমাম-আলেমদের জন্য প্রয়োজনে রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী বিধিনিষেধ উপেক্ষা করে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৫ নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ভারতের, সিরিজে এগিয়ে সফরকারীরা কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: ৩৫ পদে আবেদনের সুযোগ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন ফেসবুকে পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ড হাসপাতালে ভর্তি আরব সাগরে মার্কিন রণতরিতে বাংকারবিধ্বংসী বোমা, ইরানের বিরুদ্ধে প্রস্তুতির সংকেত ব্যাটিং ব্যর্থতা ও শপিং বিতর্ক নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৯৮২তম গোলের দাবি সাজিদা ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে ২০০ জনের নিয়োগ ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হাতিরঝিলে ম্যারাথন ঘিরে পারিবারিক উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী |: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১১ জন নিহতের দাবি হুতিদের অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযোগে জড়িত ব্যক্তি অফ স্পিনার আলিস আল ইসলাম নাহিদ ইসলাম |: জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না ১৬-২২ অক্টোবর: সরকারি-বেসরকারি খাতে সেরা ১০ চাকরির বিজ্ঞপ্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে ভাবা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকটকালে বুদ্ধিজীবীদের একাংশ ফ্যাসিবাদের তোষামোদি করেছে: রিজভী ইমাম-আলেমদের জন্য প্রয়োজনে রক্ত দিতেও দ্বিধা নেই: ধর্মমন্ত্রী বিধিনিষেধ উপেক্ষা করে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৫ নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ভারতের, সিরিজে এগিয়ে সফরকারীরা কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ: ৩৫ পদে আবেদনের সুযোগ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন ফেসবুকে পোস্টের পর জামালগঞ্জের এসিল্যান্ড হাসপাতালে ভর্তি