
ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের মার্কিন নিরাপত্তা সহায়তা এ বছরের শেষে বন্ধ করার আকস্মিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্তটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এবং এতে তেল আবিবের কোনো আপত্তি নেই। মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪। ঢাকায় দ্বিপক্ষীয় সফরে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
মার্কিন সম্প্রচারমাধ্যম 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস'-এর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের এই দেশটি ওয়াশিংটনের প্রধান মিত্র এবং তাদের অতীতে যে কোনো দেশের চেয়ে বেশি সহায়তা দেওয়া হয়েছে। তবে বর্তমানে ইসরায়েলের আর এই সহায়তার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে দেশটির প্রকৃত প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র আবার সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সংঘর্ষের পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ, আশুলিয়ায় ৩ প্লাটুন বিজিবি। গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবি-এসআরবি মোতায়েন।
বারাক ওবামার আমলে ২০১৬ সালে সই হওয়া এই ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তিটি ২০১৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। নির্ধারিত চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর ৩৮০ কোটি ডলার পাওয়ার কথা ছিল ইসরায়েলের, যার মধ্যে ৩৩০ কোটি ডলার বৈদেশিক সামরিক অর্থায়ন এবং ৫০ কোটি ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নির্দিষ্ট ছিল। এই অর্থের মূল উদ্দেশ্য ছিল মার্কিন অস্ত্র ক্রয়। ২০১৯ সালে এ সহায়তা কর্মসূচি শুরু হয়। মূলত অস্ত্র কেনার জন্য এই সহায়তা পায় তেল আবিব।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৮ সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০ হাজার কোটি ডলারেরও বেশি অর্থনৈতিক ও সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। মূল্যস্ফীতি সমন্বয় করলে এটি ১৯৪৬ সালের পর থেকে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দেওয়া যেকোনো একক সহায়তার অঙ্কের চেয়ে অনেক বেশি।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তার ওপর দেশের নির্ভরশীলতা কমানোর তাগিদ দিয়ে আসছিলেন। চলতি বছরের জানুয়ারিতে 'দ্য ইকোনমিস্ট'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী এক দশকের মধ্যে মার্কিন সহায়তার ওপর নির্ভরতা কমানোর আশাবাদ প্রকাশ করেন।
পরবর্তীতে মে মাসে সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট জানান, ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া সহায়তা তিনি একপর্যায়ে ‘শূন্যে’ নামিয়ে আনতে চান। এরপর জুনে দেওয়া এক বক্তব্যে তিনি আবারও সামরিক খাতে ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে নিজ দেশের স্বনির্ভরতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাম্প্রতিক পদক্ষেপ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর পূর্ববর্তী অবস্থান মিলিয়ে দুদেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহায়তা চুক্তিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০