আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি, আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশ:
Print news

আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলের সঙ্গে তার এই দীর্ঘ ও বর্ণিল পথচলা নিয়ে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ পোস্টে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি মেসিকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর এই যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার পেশাদারত্ব এবং রেখে যাওয়া উত্তরাধিকার আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। বার্তার শেষে মেসিকে ‘অধিনায়ক’ হিসেবে সম্বোধন করে এএফএ লিখেছে, ধন্যবাদ অধিনায়ক, আমরা তোমাকে ভালোবাসি।

অবসরের সিদ্ধান্তটি যে তার জন্য মোটেও সহজ ছিল না, তা নিজের আবেগপূর্ণ বার্তায় স্পষ্ট করেছেন মেসি। তিনি লিখেছেন, ফাইনালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। অনেক চিন্তাভাবনার পর আমি সবাইকে জানাতে চাই যে, জাতীয় দল থেকে আমি অবসর নিচ্ছি। এই সিদ্ধান্তটি ভেতর থেকে তাকে ভীষণ কষ্ট দিয়েছে, তবে এখন তার মনে হচ্ছে এটাই বিদায় নেওয়ার সঠিক সময়। জাতীয় দলের জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার কথা উল্লেখ করে মেসি বলেন, বিশ্বাস করুন, আমি সব সময় সবকিছু দিয়েছি। শুধু শেষ কয়েক বছর নয়, তার অনেক আগে থেকেই এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্বটা আরও তীব্রভাবে অনুভব করানোর জন্য আমি সব সময় লড়ে গেছি।

বিদায়ের এই মুহূর্তটি মেসির কাছে অত্যন্ত কঠিন। তিনি জানান, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং একের পর এক অধ্যায় শেষ হচ্ছে। এটি এমন একটি অধ্যায় যা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। তবে জাতীয় দলের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে বলে জানান তিনি। আর্জেন্টিনার জার্সিতে গত ২০ বছরের ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, এই ভালোবাসা আমি ভীষণ মিস করব। গ্যালারি থেকে আপনাদের সমর্থন শোনার অনুভূতিটাও খুব মনে পড়বে। এখন থেকে আমি বাইরে থেকে আপনাদেরই একজন হয়ে থাকব এবং সব সময় সমর্থন দিয়ে যাব। ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তার চেয়েও বেশি সমর্থন থাকবে আমার পক্ষ থেকে।

এই দীর্ঘ যাত্রায় নিজের পরিবারের অবদানের কথা আলাদাভাবে স্মরণ করেছেন মেসি। সব সময় পাশে থাকার জন্য এবং এই সুন্দর অথচ কঠিন যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য তিনি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তাদের সঙ্গে কাটানো সময়কে নিজের জীবনের অমূল্য স্মৃতি হিসেবে বর্ণনা করে মেসি বলেন, আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলো স্বপ্নের মতো। আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো বেঁচে থাকার অনুভূতি ছিল অবিশ্বাস্য। সবশেষে মাত্র তিনটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি—আমি তোমাদের ভালোবাসি।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি