আদিবাসী সাঁওতালদের জীবন নিয়ে আসছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি

প্রকাশ:
Print news

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনধারা, প্রেম, সংগ্রাম এবং বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনার দায়িত্বে রয়েছেন টিনা খান। এছাড়া চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে যুক্ত আছেন সৈয়দ মাসুম। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, প্রচলিত ধারার বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই এই চলচ্চিত্রের মূল লক্ষ্য।

সিনেমাটির প্রথম লটের শুটিং টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের দৃশ্যধারণে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী ছাড়াও অংশ নিয়েছেন জ্যাকি আলমগীর, রেবেকা এবং আমিন সরকার। পরবর্তী পর্যায়ের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর যোগ দেওয়ার কথা রয়েছে। কারিগরি দিক থেকে সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন শওকত আলী ইমন।

নিজের চরিত্র ও সিনেমাটি নিয়ে অভিনেতা সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছি, কিন্তু এমন গল্পের অভিজ্ঞতা আগে হয়নি। সাঁওতাল জনগোষ্ঠীর জীবন নিয়ে এর আগে চলচ্চিত্র নির্মিত হয়েছে কি না, তা আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং।’

সনি রহমান আরও বলেন, ‘বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন, যার ফলে অনেকে প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, ‘মন পাখি’ দর্শকদের ভিন্নধর্মী একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই নিজ নিজ জায়গা থেকে চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।’ নির্মাতাদের প্রত্যাশা, সাঁওতাল জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনসংগ্রামের এই মানবিক গল্পটি দর্শকদের নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করবে।

শেয়ার করুন
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লা লিগায় উড়ন্ত বার্সেলোনা: গেটাফেকে হারিয়ে টানা আট জয় না ফেরার দেশে সোনালী যুগের অভিনেত্রী নাসিমা খান কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ, বেতন ৯১ হাজার টাকা ‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি রাশিয়া-ইউক্রেন জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লা লিগায় উড়ন্ত বার্সেলোনা: গেটাফেকে হারিয়ে টানা আট জয় না ফেরার দেশে সোনালী যুগের অভিনেত্রী নাসিমা খান কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ, বেতন ৯১ হাজার টাকা ‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি