অবৈধ অভিবাসন ও অনিয়মে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

প্রকাশ:
Print news

অবৈধ অভিবাসনসহ নানা ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট কিছু এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইন লঙ্ঘনকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে এক সৌজন্য বৈঠকে এসব তথ্য জানানো হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট করেন যে, বর্তমান সরকার বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বৈধ পন্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া অবৈধ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খুব শিগগিরই সংশ্লিষ্ট অংশীজন ও সাংবাদিকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের রেমিট্যান্সে ইইউর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারি লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনার সময় তিনি রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈধ পথে বিদেশ গমন সহজতর করা এবং অতিরিক্ত খরচের প্রবণতা রোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মিলার নিশ্চিত করেন যে, বাংলাদেশি কর্মীরা যেন বৈধভাবে ইউরোপে প্রবেশের সুযোগ পায়, সেজন্য ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ সব ধরনের বৈধ অভিবাসন ব্যবস্থা জোরদারে ইইউ কাজ করবে। পাশাপাশি বাংলাদেশে ‘ইউরোপিয়ান ট্রেইনিং ফাউন্ডেশন’ কার্যক্রমের সম্প্রসারণ এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া তিনি বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে শ্রম আইনের সামঞ্জস্যতা, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানান, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং সরেজমিন পরিদর্শনের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমের উদাহরণ টেনে ইইউকে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা