দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি চালু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে পদায়নযোগ্য চিকিৎসকদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত চিকিৎসকদের পরবর্তী কার্যক্রম ও নির্দেশনাবলী ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেওয়া হয়েছে। আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাম্প্রতিক নির্দেশনায় জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে এই অটোমেশন প্রক্রিয়ায় বদলি বা পদায়ন করা হবে। তবে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে কোনো চিকিৎসক পদায়ন করা যাবে না।
নির্ধারিত তালিকার চিকিৎসকদের নিজ পছন্দক্রম অনুযায়ী কমপক্ষে ২০টি কর্মস্থলের তালিকা দিতে হবে। পছন্দক্রম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১১ অক্টোবর সকাল ৯টা থেকে ১২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত। কোনো চিকিৎসক তাঁর পছন্দ অনুযায়ী কর্মস্থলে পদায়নের সুযোগ না পেলে, স্বাস্থ্য সেবা বিভাগ সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ছাড়াও চিকিৎসা ক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্য পদের তালিকাও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত চিকিৎসকেরা তাঁদের পছন্দক্রম অনুযায়ী সর্বনিম্ন ২০ (বিশ)টি কর্মস্থলে পদায়নের জন্য আবেদন করতে পারবেন।






