হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুল

প্রকাশ:
Print news

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুনী বাজার এলাকার ধনতলা গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে সৎমায়ের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন। তিনি জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ২২ আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোরে অসুস্থতাজনিত কারণে রাশেদুলের সৎমা রহিমা বিবি মারা যান। মায়ের শেষ বিদায় ও জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। নির্ধারিত সময়ের জন্য মুক্তি পাওয়ার পর পুলিশি পাহারায় তিনি নিজ বাড়িতে পৌঁছান। এ সময় তাঁর হাতে হাতকড়া পরানো ছিল এবং এই অবস্থায় তিনি মায়ের মরদেহের পাশে সময় কাটান ও জানাজায় অংশ নেন।

দাফন কার্যক্রম শেষে পুলিশ তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যায়। হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেলার তোফায়েল আহাম্মেদ খাঁন জানান, মঙ্গলবার বেলা সোয়া দুইটায় রাশেদুল ইসলামকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং বিকেল সোয়া চারটায় প্যারোলের সময় শেষ হলে তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজায় হাতকড়া পরা থাকার বিষয়ে তিনি বলেন, বিষয়টি পুলিশের এখতিয়ারভুক্ত এবং এ ব্যাপারে তিনি অবগত নন।

শেয়ার করুন
শিরোনাম :
আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর দাপুটে শুরুর পরও পথ হারাল বাংলাদেশ আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর দাপুটে শুরুর পরও পথ হারাল বাংলাদেশ