সফল হতে চাইলে ডিভাইস আসক্তি কমাতে হবে: নোবিপ্রবি উপাচার্য

প্রকাশ:
Print news

জীবনে বড় সাফল্য অর্জন করতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে আনতে হবে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ পরামর্শ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, যদি জীবনে সফল হতে চাও, তবে ডিভাইসের ওপর আসক্তি কমাও। তিনি আরও বলেন, প্রযুক্তির প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই, কিন্তু বর্তমানে আমরা এটি যতটুকু ইতিবাচক কাজে ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে সময় অপচয় করছি। ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখা এখন সময়ের দাবি।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৭০০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ নুরুল আমিন, ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং শফিউল আলম টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিরোধীদের: দুর্গা বিসর্জনে শুধু সনাতনীদের প্রতিমা ছোঁয়ার নির্দেশ না ফেরার দেশে কবি ও সাংবাদিক রথো রাফি খাবারের মান নিয়ে অভিযোগ: গ্রাহকদের প্রতি ঘরোয়া রেস্টুরেন্টের অনুরোধ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ইংল্যান্ডের ৪২৯ রান ডিঙিয়ে শ্রীলঙ্কার ইতিহাস গড়া জয় যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তি জামায়াত কর্মী দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট ফের স্থগিত হুতি হামলার শঙ্কায় সৌদি থেকে মার্কিন কূটনীতিকদের সরানোর নির্দেশ কাতারে নীতি লঙ্ঘনে রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্স বাতিল সাইবার সতর্কতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ নেশনস ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত পিকেএসএফে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ একাধিক স্থাপনায় হুথিদের হামলার দাবি প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত ২০২৭ সালের বাজেট খসড়া অনুমোদন করল কাতার মন্ত্রিসভা হেফাজতের সহায়তায় কওমিভিত্তিক ৭ দলের ঐক্যের সিদ্ধান্ত