পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

প্রকাশ:
Print news

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা খয়বর আলী প্রধানের ছেলে এবং তিনি স্থানীয় রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের নাম সৈকত ও তন্ময়। সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং তন্ময় কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্রুতগতির মোটরসাইকেলের সাথে অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে হতাহতের এ ঘটনা ঘটে। সংঘর্ষে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তন্ময় এলাকায় প্রায়ই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকেন। এ সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, আলমগীর প্রধানকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। এছাড়া আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রান ও রেকর্ডের মহোৎসব আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ বাংলাদেশ শিশু হাসপাতালে ১০৮ জনের নিয়োগ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রান ও রেকর্ডের মহোৎসব আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ