নেত্রকোণায় বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:
Print news

নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে বজ্রপাতে নাঈম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে বাড়ির পাশের বিলে গরুর জন্য কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং বর্তমানে ফলাফলের অপেক্ষায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নৌকা নিয়ে বিলের ভেতর কচুরিপানা আনতে যান নাঈম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও নাঈম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তার বাবা বিলের মধ্যে নাঈমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং পরে তাকে বাড়িতে নিয়ে আসেন।

প্রতিবেশী কোরায়শী তালুকদার জানান, সকালে কচুরিপানা সংগ্রহের উদ্দেশ্যে বিলের দিকে যাওয়ার পর বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা খুঁজতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন দলের সাথে যোগ দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন দলের সাথে যোগ দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত