কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল

প্রকাশ:
Print news

কাতারে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগীকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল শার্কের তথ্য অনুযায়ী, ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছিল।

ঘটনার শুরুতে ট্রাফিক আদালত অভিযুক্ত চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করলেও, পরবর্তীতে আপিলের মাধ্যমে তা কমিয়ে ৫ হাজার রিয়াল করা হয়। তবে ভুক্তভোগী শারীরিক ও মানসিক যন্ত্রণা এবং চিকিৎসার ব্যয়ভার মেটানোর জন্য চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। আদালতে ভুক্তভোগীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী রওদা বেহজাদ, যিনি প্রয়োজনীয় নথিপত্র ও যুক্তি উপস্থাপন করেন।

আদালত শুনানিতে নিশ্চিত হয় যে, চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে এবং বীমা কোম্পানিকে এর আইনি দায়ভার বহন করতে হবে। প্রাথমিক আদালতের দেওয়া ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের নির্দেশনার বিরুদ্ধে বীমা কোম্পানি আপিল করলেও, উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রেখেছেন।

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আদালত ভুক্তভোগীর বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। (তথ্যসূত্র: আল শার্ক পত্রিকা)

শেয়ার করুন
শিরোনাম :
কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ৬৮তম জন্মদিনে হানিফ সংকেতের অন্য রকম ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বিনামূল্যে গ্যালারিতে বসার সুযোগ ঠাকুরগাঁও উপনির্বাচনে কারচুপি হলে মাগুরার পরিস্থিতির পুনরাবৃত্তি হবে চাকরির পেছনে না ছুটে ডেইরি ফার্মে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার দুই পা হারিয়ে ড্রোন দিয়ে উদ্ধার ইউক্রেনীয় সেনার অবিশ্বাস্য বক্স অফিসে ঝড় তুলল রজনীকান্তের জেলার টু ৫৩ বছরে পা দিলেন মালাইকা অরোরা সৌদিতে হামলায় প্রাণ হারানো শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ৬৮তম জন্মদিনে হানিফ সংকেতের অন্য রকম ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বিনামূল্যে গ্যালারিতে বসার সুযোগ ঠাকুরগাঁও উপনির্বাচনে কারচুপি হলে মাগুরার পরিস্থিতির পুনরাবৃত্তি হবে চাকরির পেছনে না ছুটে ডেইরি ফার্মে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার দুই পা হারিয়ে ড্রোন দিয়ে উদ্ধার ইউক্রেনীয় সেনার অবিশ্বাস্য বক্স অফিসে ঝড় তুলল রজনীকান্তের জেলার টু ৫৩ বছরে পা দিলেন মালাইকা অরোরা সৌদিতে হামলায় প্রাণ হারানো শাহেদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি