‘আটলাসের সিংহ’দের সামনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’

প্রকাশ:
Print news

র‍্যাঙ্কিং বলছে মরক্কো–ব্রাজিল প্রায় সমান শক্তির দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ এবং মরক্কোর ৭। কিন্তু বিশ্বকাপ কী আর র‍্যাঙ্কিং মানে!

এই টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিপক্ষ যেই হোক, ‘সেলেসাও’রা অঘোষিতভাবে ফেবারিট। ফলে ম্যাচের আগে অনেক কথা হলেও ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ‘আটলাসের সিংহ’খ্যাত মরক্কো বুঝিয়ে দিল ‘হাইপ’ এবং র‍্যাঙ্কিং—কোনোটাই মিথ্যা নয়।

ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে দাপুটে খেলা উপহার দিয়েছে সর্বশেষ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলা দলটি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল গুছিয়ে নিয়ে খেলায় ফিরলেও সেটা ছিল সেরা ছন্দের ব্রাজিল থেকেও অনেক দূরে। ফলে সব মিলিয়ে এই ম্যাচে ১–১ গোলের ড্রকে ন্যায্যই বলা যায়।

নিউ জার্সিতে প্রথমার্ধে ভিনিসিয়ুসের ব্যক্তিগত নৈপুণ্যের গোলটা বাদ দিলে নখদন্তহীন এক ব্রাজিলকে দেখা গেছে। বিশেষ করে শুরুর আধাঘণ্টা ব্রাজিলের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। এই সময়টাতে ব্রাজিলের খেলা ছিল অস্থির ও ছন্দহীন।

প্রথমার্ধে ফরোয়ার্ড লাইনে ইগর থিয়াগো বেশ পরিশ্রম করছেন, তবে তা ফলপ্রসু ছিল না। দগলাস সান্তোসও ভালো খেলছেন। কিন্তু ইবানিয়েজ ছিলেন কূলকিনারাহীন, পুরোপুরি দিশাহারা। মরক্কোর আক্রমণগুলো যেন বুঝতেই পারছিলেন না। মার্কিংয়েও ভীষণ দুর্বল এবং গুরুত্বপূর্ণ সময়ে সামনে গিয়েও প্রভাব রাখতে পারেননি।

শেয়ার করুন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র