টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী

প্রকাশ:
Print news

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পুলিশ সূত্র জানায়, টঙ্গী সমবায় কমপ্লেক্সে অবস্থিত একটি প্রতিষ্ঠানে চাকরির ভাইভা দিতে এসেছিলেন তানিয়া আক্তার তাপসী। ওই সময় সেখানে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাকে চিনে ফেলেন। পরবর্তীতে ছাত্রদলের অন্য নেতারা এক হয়ে তাকে আটক করেন এবং টঙ্গী পশ্চিম থানা-পুলিশের হাতে তুলে দেন।

আটক তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেরও অন্যতম দাবিদার ছিলেন তিনি। সম্প্রতি ফেসবুকে হকিস্টিক হাতে নিজের একটি ছবি পোস্ট করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, চাকরির ভাইভা দিতে এসে ছাত্রদল নেতাদের মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ হন ছাত্রলীগের এই সাবেক নেত্রী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে কোথায় কী মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন
শিরোনাম :
এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স: ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান জাতীয় স্টেডিয়ামের হারানো গৌরব ফেরাতে বিশেষ উদ্যোগ নিল ক্রীড়া মন্ত্রণালয় চট্টগ্রামে আ.লীগের নেতা আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ২০২৭ সালে বাড়বে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা, পূর্বাভাস গ্লাসডোরের পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ স্তন ক্যানসারের লড়াই: কেমোথেরাপি শেষ করে যা বললেন উমা শঙ্করী রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে অক্সফাম: গাজার ৯৯ শতাংশের বেশি এলাকা বিষাক্ত বর্জ্যভূমি, দায়ী ইসরায়েল জার্মানিতে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কাতারের আমির সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পৃথক অপরাধের তথ্য প্রকাশ রক্তের ক্যানসারে আক্রান্ত শাফকাত আমানত আলী, এক বছর ছিলেন শয্যাশায়ী বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দরপতন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর গুরুত্বপূর্ণ বৈঠক আজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান নিরাপত্তা নিশ্চিতে রাজধানীসহ সারাদেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন নেপালে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও কাতারে চাকরিপ্রার্থীদের জন্য ২২ নভেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স: ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান জাতীয় স্টেডিয়ামের হারানো গৌরব ফেরাতে বিশেষ উদ্যোগ নিল ক্রীড়া মন্ত্রণালয় চট্টগ্রামে আ.লীগের নেতা আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ২০২৭ সালে বাড়বে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা, পূর্বাভাস গ্লাসডোরের পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ স্তন ক্যানসারের লড়াই: কেমোথেরাপি শেষ করে যা বললেন উমা শঙ্করী রাষ্ট্রপতি |: সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে হবে অক্সফাম: গাজার ৯৯ শতাংশের বেশি এলাকা বিষাক্ত বর্জ্যভূমি, দায়ী ইসরায়েল জার্মানিতে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কাতারের আমির সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পৃথক অপরাধের তথ্য প্রকাশ রক্তের ক্যানসারে আক্রান্ত শাফকাত আমানত আলী, এক বছর ছিলেন শয্যাশায়ী বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দরপতন