বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ওরিয়েন্টেশন পরবর্তী কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচ এবং গণিত বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দুই বিভাগের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কনসার্ট চলাকালে পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা নাচানাচি করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনসার্টে নাচানাচির সময় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে গণিত বিভাগের শিক্ষার্থীদের ধাক্কা লাগলে বাগ্বিতণ্ডা শুরু হয়। গণিত বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগ, নাচানাচির সময় জুনিয়ররা তাদের ব্যাচের ছাত্রীদের গায়ে ধাক্কা দিচ্ছিল। বাধা দেওয়া সত্ত্বেও তারা লাঠি ও ইটের টুকরা নিয়ে আক্রমণ করে। এ সময় গণিত বিভাগের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাদের ধাক্কা লাগে। তবে, এরপরও তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তারা ধাক্কা দিলা কেন বইলা এগ্রেসিভ মুডে আসছে।
অন্যদিকে, পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী দাবি করেছেন, নাচানাচির সময় ভারসাম্য হারিয়ে চেয়ারে ধাক্কা লাগার ঘটনা ঘটেছিল, যা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিবাদের সৃষ্টি করা হয়। তাদের ভাষ্যমতে, ক্ষমা চাওয়ার পরও এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষই বাঁশ ও ইটের টুকরা নিয়ে মারামারিতে লিপ্ত হয়, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত জখম হন।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। তিনি বলেন, “আগামীকাল দুই বিভাগের শিক্ষার্থী, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকদের নিয়ে বসে এর বিচার করা হবে।” কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থার আশ্বাস দিয়েছে। ওরা বলতেছে যে ওদের মেয়েদের উপর পড়ছে।






