ক্যানসারে আক্রান্ত ভাইয়ের জন্য জন্মদিনে দোয়া চাইলেন সংগীতশিল্পী বেবী নাজনীন

প্রকাশ:
Print news

‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। প্রতিবছর এই দিনে অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেও, এবার তার জন্মদিনটি কাটছে কিছুটা বিষাদময় পরিবেশে। এর মূল কারণ তার ছোট ভাই ও এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক এনাম সরকারের অসুস্থতা। তিনি বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এবং কয়েক মাস ধরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাইয়ের এই গুরুতর অসুস্থতায় পুরো পরিবার গভীর দুশ্চিন্তার মধ্যে সময় পার করছে।

বেবী নাজনীন জানান, এমনিতেই তিনি ঘটা করে জন্মদিন পালন করেন না। তবে ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থার কারণে এবার কোনো ধরনের উদ্‌যাপনের সুযোগ নেই। জন্মদিনে ভক্তদের কাছে নিজের জন্য কোনো চাওয়া নেই জানিয়ে তিনি বলেন, “জন্মদিনে আমার একটাই চাওয়া—সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।”

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগীতের ভুবনে বিচরণ করছেন বেবী নাজনীন। ‘উত্তরবঙ্গের দোয়েল’ হিসেবে পরিচিত এই শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার গাওয়া ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’ এবং ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। রাজনৈতিক কারণে দীর্ঘ ১৫ বছর তাকে দেশের বাইরে থাকতে হয়েছিল।

অন্যদিকে, বেবী নাজনীনের ভাই এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এনাম সরকার বর্তমানে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন
শিরোনাম :
টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ