দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান

প্রকাশ:
Print news

দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা কূটনৈতিক আলোচনার পরও কোনো সুনির্দিষ্ট আচরণবিধি চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে চীন ও আসিয়ান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত সর্বশেষ শীর্ষ সম্মেলনেও এই ইস্যুতে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

রবিবার (১৫ নভেম্বর) সম্মেলন শেষে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো জানান, প্রস্তাবিত খসড়া চুক্তিটির প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক ঐক্যমত্য তৈরি হয়েছে। তবে বেশ কিছু জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেন, খসড়া বিধিমালাটি আইনিভাবে বাধ্যতামূলক হবে কি না, তা নিয়ে প্রধান মতপার্থক্য রয়ে গেছে। এছাড়া পরিস্থিতি মূল্যায়নের দৃষ্টিভঙ্গিতেও দেশগুলোর মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রেও আসিয়ানভুক্ত দেশগুলো এবং চীনের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ”।

আসিয়ান এবং বেইজিং এমন এক অঞ্চলে আচরণবিধি তৈরির চেষ্টা করছে যেখানে প্রতিটি দেশের সামুদ্রিক সীমানার দাবি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। সংস্থাটির বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন এই আলোচনা এগিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী লাজারো আশা প্রকাশ করেন, আগামী বছর সিঙ্গাপুর আসিয়ানের সভাপতির দায়িত্ব নিলে এ বিষয়ে আলোচনা পুনরায় গতি পেতে পারে। ১১ সদস্য বিশিষ্ট এই সংস্থার বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশিচলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিল। উত্তেজনা এড়াতে ও সামুদ্রিক মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই একটি কার্যকর আচরণবিধি থাকা জরুরি বলে মনে করে আসিয়ান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের রসদ সরবরাহকারী জাহাজ ‘উনাইজাহ’-এর ওপর চীনা উপকূলরক্ষী বাহিনীর জলকামান হামলার ঘটনা ঘটে। ফিলিপাইন অভিযোগ করে আসছে, তাদের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের ভেতরে চীনা জাহাজগুলো বিপজ্জনক কৌশল ও জলকামান ব্যবহার করে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে চীন ফিলিপাইনের বিরুদ্ধে তাদের জলসীমায় অনধিকার প্রবেশের পাল্টা অভিযোগ তুলে আসছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো চায় এই বিধিমালাটি আন্তর্জাতিক আইনকে প্রতিফলিত করুক, যা চীন লঙ্ঘন করছে বলে তাদের কেউ কেউ অভিযোগ করে আসছে।

২০২২ সালে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যকার এই বিরোধ আরও প্রকট হয়েছে। চীন পুরো দক্ষিণ চীন সাগরের ওপর মালিকানা দাবি করলেও ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল সেই দাবি অবৈধ ঘোষণা করে, যা বেইজিং প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান নিয়েছে আসিয়ান। দেশটিতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।

আসিয়ানের ২০২১ সালের ‘ফাইভ-পয়েন্ট কনসেন্সাস’ বা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের বর্তমান সামরিক নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

ফলে এই সম্মেলনেও মিয়ানমারকে কেবল নিম্নপদস্থ কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে হয়েছে। আসিয়ান স্পষ্ট জানিয়েছে যে, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র ভিত্তি হলো ওই শান্তি পরিকল্পনাটি। জান্তা প্রধান মিন অং হ্লাইং বিভিন্ন আসিয়ান দেশ সফর করলেও সংস্থাটি তাদের রাজনৈতিক অবস্থানের বিষয়ে অনড় রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র