এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি

প্রকাশ:
Print news

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনেই বল হাতে চমক দেখালেন চট্টগ্রামের পেসার সানজিত মজুমদার। রংপুরের বিপক্ষে এই ডানহাতি পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদের ফিল্ডিংয়ের সিদ্ধান্তটি দারুণভাবে কাজে লাগিয়ে রংপুরকে শুরুতেই চাপে ফেলেন সানজিত। মাত্র ৪৯ রানের মধ্যে প্রতিপক্ষের টপঅর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে বড় ধাক্কা দেন তিনি। রংপুরের হয়ে ওপেনার অনিক সরকার ২৮, মিম মোসাদ্দেক ৩ ও ইকবাল হোসেন ১৬ রান করে আউট হন। শুরুর সেই বিপর্যয় কাটিয়ে উঠতে ব্যর্থ রংপুর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৬৬ রানে গুটিয়ে যায়। সানজিত ৪১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন, যা তার ৩৩তম প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার কীর্তি। দিন শেষে চট্টগ্রাম বিনা উইকেটে ৫৯ রান সংগ্রহ করেছে, যেখানে সাদিকুর ২১ ও সাদ্দাম ৩১ রান নিয়ে অপরাজিত আছেন। এরপর ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৯ রান তোলে দিন শেষ করেছে চট্টগ্রাম।

এদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লড়াই জমিয়ে তুলেছে ঢাকা। খুলনার বিপক্ষে দিন শেষে ৫ উইকেটে ৩৬৮ রান তুলেছে তারা। বড় সংগ্রহের পথে ঢাকার হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাইবুর রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এছাড়া দলের পক্ষে ফিফটি পেয়েছেন ওপেনার আশিকুর রহমান শিবলি, ফয়সাল সরকার রায়হান ও আমিনুল ইসলাম বিপ্লব। প্রথম দিন শেষে তাইবুর ১২৮ ও আমিনুল ৫৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন। একই দিনে অন্য ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ময়মনসিংহ ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছে, যেখানে আল আমিন জুনিয়র ও ওপেনার খালিদ হাসান ফিফটির দেখা পেয়েছেন। এছাড়া বগুড়ায় রাজশাহীর বিপক্ষে সিলেট ৮ উইকেটে ৩২৯ রান নিয়ে দিন শেষ করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ মাগুরায় ঐতিহ্যবাহী দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাবের উদ্বোধন এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি ইয়েমেনে সৌদি বিমান হামলায় হতাহত বৃদ্ধির অভিযোগ হুথিদের ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্কের জাহাজ এসকেএস ফাউন্ডেশনে ৩২ পদে নিয়োগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর গ্রামপুলিশের বেতন ও অবসরভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ টাকার শাড়িতে মিস ইউনিভার্সে ভারতের কাজিয়া দেশ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার এক নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিবাহ সম্পন্ন চাকরি হারানো বাংলাদেশি অভিবাসীদের সিঙ্গাপুরে নতুন কাজের সুযোগ ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ মাগুরায় ঐতিহ্যবাহী দিনান্ত ক্লাবের নাম বদলে অফিসার্স ক্লাবের উদ্বোধন এনসিএল: বল হাতে সানজিতের ঝলক, ব্যাট হাতে তাইবুরের সেঞ্চুরি ইয়েমেনে সৌদি বিমান হামলায় হতাহত বৃদ্ধির অভিযোগ হুথিদের ডাচ্‌-বাংলা ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট বিয়ের কথা জানিয়ে বরের পরিচয় গোপন রাখলেন পারশা মাহজাবিন গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কারণেই নির্বাচনে হেরেছি: জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিল মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মোহাম্মদ শামি পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্কের জাহাজ এসকেএস ফাউন্ডেশনে ৩২ পদে নিয়োগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর গ্রামপুলিশের বেতন ও অবসরভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লাখ টাকার শাড়িতে মিস ইউনিভার্সে ভারতের কাজিয়া দেশ যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়: প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার এক নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫০ দম্পতির গণবিবাহ সম্পন্ন চাকরি হারানো বাংলাদেশি অভিবাসীদের সিঙ্গাপুরে নতুন কাজের সুযোগ