তিন উইকেটে ২২১ রান নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে এদিন মাত্র ৫৯ রান যোগ করতেই বাকি সাত উইকেট হারিয়ে বসে টাইগাররা। শেষ ব্যাটার শরিফুল ইসলাম আউট হলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭২ রান। ৩ উইকেটে ২২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলায় নামে বাংলাদেশ। ৫৯ রানে বাকি ৭ উইকেটই হারালো টাইগাররা।
ওপেনার সাদমান ইসলাম দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে, যিনি আগের দিন ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়ার পর আজ নতুন কোনো রান যোগ করতে পারেননি। শেষ পর্যন্ত লিটন দাস ৩৪ রানে অপরাজিত থাকেন। এক সেশনেই বাংলাদেশের সাত উইকেট পতনের মধ্য দিয়ে ইনিংসটির সমাপ্তি ঘটে।






