পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:
Print news

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবর্তন চাইলে নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে।’’। শুধু নির্ধারিত দায়িত্ব পালন করেই থেমে গেলে হবে না।

সভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্বের বাইরেও কাজ করার সক্ষমতা রয়েছে। দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ সবার কাছে আসে না। তাই কেবল নয়টা-পাঁচটা অফিস করলেই দায়িত্ব শেষ হয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বাড়তি দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। যারা আজ দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, তাদের সেই সুযোগ রয়েছে। সবাই এগিয়ে এলে দেশের মানুষের জন্য সম্মিলিতভাবে ভালো কিছু করা সম্ভব হবে।

বৈঠকে আগামী ছয় মাসের মধ্যে দেশের ‘মাদার ট্রি’ চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিজস্ব লোক পাঠিয়ে তা পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় খুঁজে বের করার ওপরও গুরুত্ব দিয়েছেন সরকার প্রধান।

ঢাকার বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিতভাবে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা দেশের জন্য লজ্জাজনক। এ পরিস্থিতি পরিবর্তনের জন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের পাশাপাশি ছাদবাগান ও স্কুলবাগান তৈরির মতো কাজে মানুষকে উৎসাহিত করার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এ লক্ষ্য সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষ দীর্ঘমেয়াদী সুফল পাবে। যদি অন্য কোনো মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগায়, তবে সেই ঘাটতি পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তিনি নির্দেশনা দিয়েছেন। এরপরে যদি আপনি কিছু না করেন, কেউ কিছু বলবে না। কিন্তু পরিবেশটা যদি খারাপ হয়ে যায়, ভবিষৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। কারণ, আপনার পরবর্তী প্রজন্ম তো দেশেই থাকবে।’।

পরিবেশ রক্ষায় গৃহীত প্রতিটি পরিকল্পনায় জনসচেতনতামূলক কার্যক্রম যুক্ত রাখার ওপরও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। সভায় আরও জানানো হয়, মানুষের জন্য প্রকৃতির মাঝে বেড়ানোর সুযোগ বা জায়গা বাড়াতে উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য যে, উক্ত পর্যালোচনা সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি রাজশাহী বিভাগের ক্রিকেটারদের সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মালামাল উদ্ধার ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর নিয়োগ: প্রজ্ঞাপন জারি না ফেরার দেশে এফডিসির মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ আজকের দিনের সব খবর একনজরে সিআইসিএ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করল বাংলাদেশ জার্মানির বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯০টি বিষধর সাপ ও গিরগিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: জোনায়েদ সাকি রাজশাহী বিভাগের ক্রিকেটারদের সম্পদ সংক্রান্ত ঘটনায় হওয়া মালামাল উদ্ধার ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে গেছে: বারাক ওবামা কারিগরি শিক্ষায় ৮৪ ইনস্ট্রাক্টর নিয়োগ: প্রজ্ঞাপন জারি না ফেরার দেশে এফডিসির মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে