বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর

প্রকাশ:
Print news

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) বিভিন্ন কারখানায় এবং দপ্তরে কর্মকর্তা পদে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই সরকারি প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের মোট ২৭৪টি শূন্যপদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।

নিয়োগপ্রাপ্তদের বেতন কাঠামো ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হবে। ৯ম গ্রেডের পদের জন্য বেতন স্কেল ৪৪,০০০-১০৫,৯০০ টাকা এবং ১০ম গ্রেডের পদের জন্য ৩২,০০০-৭৭,৩০০ টাকা। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত কর্মস্থলে অন্তত ৩ বছর বাধ্যতামূলকভাবে দায়িত্ব পালন করতে হবে। একজন প্রার্থী সর্বোচ্চ দুটি পদে আবেদন করার সুযোগ পাবেন—একটি ৯ম গ্রেডের এবং একটি ১০ম গ্রেডের পদের জন্য। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। বেতন স্কেল: — ১। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

৯ম গ্রেডভুক্ত পদসমূহের মধ্যে রয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, হিসাব বা অর্থ কর্মকর্তা ২৫টি, নিরাপত্তা কর্মকর্তা ৩টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) ৩টি। নিরাপত্তার কর্মকর্তার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

১০ম গ্রেডভুক্ত পদসমূহের মধ্যে রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি (বয়সসীমা ৩৮ বছর), সহকারী হিসাব/অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৯ম গ্রেডের প্রশাসন, হিসাব, ক্রয়, বিক্রয় ও প্রোগ্রামার পদের জন্য শিক্ষাজীবনে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) থাকা বাধ্যতামূলক। প্রকৌশল ও রসায়নবিদ পদের জন্য সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) বা জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) প্রয়োজন। ১০ম গ্রেডের সব পদের ক্ষেত্রে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে) থাকা জরুরি। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ- -পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীকে www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করতে হবে। আবেদন সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কুয়াকাটায় মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজকের খেলার সূচি ও বিশ্বসংবাদ সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, এড়িয়ে চলছেন দিল্লি ইতিহাদে সিটিকে গোলবন্যায় ভাসাল পিএসজি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ডব্লিউসিএল থেকে বিদায় নিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে শেষ জ্যোতির সফর উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান পরিচালক আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন: নীতি টেইলর সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন তিন সচিব চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভাঙার জোয়ার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীসহ নিহত ২১ মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা উত্তরায় চতুর্থ দিনেও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ কুয়াকাটায় মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আজকের খেলার সূচি ও বিশ্বসংবাদ সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, এড়িয়ে চলছেন দিল্লি ইতিহাদে সিটিকে গোলবন্যায় ভাসাল পিএসজি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ডব্লিউসিএল থেকে বিদায় নিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে শেষ জ্যোতির সফর উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান পরিচালক আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন: নীতি টেইলর সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন তিন সচিব