
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন কারখানায় এবং দপ্তরে ৯ম ও ১০ম গ্রেডের কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানে মোট ২৭৪ জন প্রার্থী নিয়োগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮। চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো।
নিয়োগকৃত ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১০৫,৯০০ টাকা। পদের মধ্যে রয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, নিরাপত্তা কর্মকর্তা ৩টি, হিসাব বা অর্থ কর্মকর্তা ২৫টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয় ও বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) ৩টি পদ। নিরাপত্তার মতো নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৮ বছর রাখা হয়েছে এবং অভিজ্ঞতা আবশ্যক। বেতন স্কেল: — ১।
১০ম গ্রেডের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। এই গ্রেডের অধীনে নিয়োগ হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি, সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি পদে। নিয়োগপ্রাপ্তদের তাদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম তিন বছর দায়িত্ব পালন করতে হবে। বেতন স্কেল: ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ৯ম গ্রেডের প্রশাসনিক ও সংশ্লিষ্ট পদের জন্য শিক্ষাজীবনে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। প্রকৌশল ও রসায়নবিদ পদের জন্য সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) বাধ্যতামূলক। ১০ম গ্রেডের সব পদের ক্ষেত্রে শিক্ষাজীবনে ন্যূনতম সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে) থাকতে হবে। সকল পদেই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ- -পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে।
প্রার্থীরা বিসিআইসির ওয়েবসাইট (www.bcic.gov.bd) অথবা টেলিটকের পোর্টালে (http://bcic.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। একজন প্রার্থী ৯ম গ্রেডের একটি এবং ১০ম গ্রেডের একটিসহ মোট সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন। সফলভাবে ফরম জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে। সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ মিলিয়ে ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০