ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’, দুই বছর পর

প্রকাশ:
Print news

প্রথম সিজন মুক্তির প্রায় দুই বছর পর পর্দা কাঁপাতে আসছে অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত প্রশংসিত ওয়েব সিরিজ ‘ফেউ’। চলতি বছরেই সিরিজটির দ্বিতীয় সিজন দর্শকের সামনে আসার জোরালো আভাস পাওয়া গেছে নির্মাতা সুকর্ণ সাহেদ ধীমান ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির কর্মকর্তাদের পক্ষ থেকে। সবকিছু অনুকূলে থাকলে খুব দ্রুতই দ্বিতীয় কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিজন। ভারতের পশ্চিমবঙ্গে ১৯৭৯ সালে সংঘটিত মর্মান্তিক মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ঐতিহাসিক ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণকাজ সম্পন্ন করেছেন সুকর্ণ সাহেদ ধীমান। দেশভাগ ও মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে একদল মানুষের ডুমুরঝাঁপিতে আশ্রয়ের নানা বেদনাদায়ক অধ্যায়।

গল্পের ধারাবাহিকতায় দেখা যায়, শরণার্থীদের বেঁচে থাকার নানা লড়াইয়ের পাশাপাশি তাদের ওপর চালানো হয় নিষ্ঠুর নির্যাতন। খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নৌকা ডুবিয়ে নির্বিচারে মানুষ হত্যার নির্মম চিত্র উঠে আসে। মোংলা চার্চের রেভারেন্ড ও আলোকচিত্রী সুনীল সত্য ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশের চেষ্টা চালালে তাকেও নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়।

প্রথম সিজনে প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভী রিজু এবং এ কে আজাদ সেতুর মতো শিল্পীরা। দুই সিজনের শুটিং একসঙ্গে হওয়ায় অল্প সময়ের ব্যবধানে পরবর্তী কিস্তি প্রকাশের পরিকল্পনা থাকলেও কিছু জটিলতায় তা পিছিয়ে যায়।

শেয়ার করুন
শিরোনাম :
চার ম্যাচ নিষিদ্ধ হয়ে এল ক্লাসিকো মিস করছেন ভিনিসিয়ুস প্রথম বিভাগ হকি: ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয় ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’, দুই বছর পর রাশিয়ার ডিজেল সরবরাহের আশ্বাসে কমল জ্বালানি তেলের দাম সৌদিগামী ১০০ ফ্লাইটে শিডিউল বিপর্যয়, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ গঙ্গা চুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশি যুবকদের মৃত্যুর নেপথ্যে মানবপাচার হুতি হামলার মুখে বাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফেরাতে ভারতের ছাত্র আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা: আইসা সভাপতি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ও আনসার বাহিনীতে ২২৮ শুটিং সেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন প্রতিরক্ষায় বিশাল ব্যয় করেও কেন হুতি হামলা ঠেকাতে হিমশিম চার ম্যাচ নিষিদ্ধ হয়ে এল ক্লাসিকো মিস করছেন ভিনিসিয়ুস প্রথম বিভাগ হকি: ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয় ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’, দুই বছর পর রাশিয়ার ডিজেল সরবরাহের আশ্বাসে কমল জ্বালানি তেলের দাম সৌদিগামী ১০০ ফ্লাইটে শিডিউল বিপর্যয়, ১৫ হাজার যাত্রী ভোগান্তিতে ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ গঙ্গা চুক্তি নিয়ে সিদ্ধান্ত হয়নি টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বাংলাদেশি যুবকদের মৃত্যুর নেপথ্যে মানবপাচার হুতি হামলার মুখে বাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে সৌদিতে নিহত দুই বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফেরাতে ভারতের ছাত্র আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা: আইসা সভাপতি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ও আনসার বাহিনীতে ২২৮ শুটিং সেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন প্রতিরক্ষায় বিশাল ব্যয় করেও কেন হুতি হামলা ঠেকাতে হিমশিম