বলিউড অভিনেতা ইমরান হাশমি নিজের আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সিনেমার ক্লাইম্যাক্সের একটি ঝুঁকিপূর্ণ স্টান্টের দৃশ্য ধারণের সময় ক্রেন থেকে একটি এসইউভি গাড়ি নিচে আছড়ে পড়লে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সে সময় ইমরান হাশমি গাড়িটির খুব কাছেই অবস্থান করছিলেন। ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ক্রেনে ঝুলে থাকা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা একটি গাড়ির ওপর পড়ে যায়, যা পুরো সেটে আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি খারাপ দেখে সেটের লোকজন সেখানে দৌড়ে যান। ভালোবাসার নারীকে রক্ষা করতে চরম পদক্ষেপ নেন।
আদিত্য দত্ত পরিচালিত এই অ্যাকশন-রোমান্সধর্মী সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপরশক্তি খুরানা এবং অভিষেক সিং। গত আগস্ট মাসে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে, যেখানে ইমরানকে একজন দুগ্ধ খামারের মালিক হিসেবে ‘ঈশ্বর’ চরিত্রে দেখা গেছে। প্রিয় মানুষকে রক্ষা করার লড়াই নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ২৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইমরান হাশমি কিংবা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত আগস্টে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেন নির্মাতারা।


