পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার

প্রকাশ:
Print news

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই নির্দিষ্ট পরীক্ষাগুলো বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুইজন, ২২ সিরিজের দুইজন, ২৪ সিরিজের পাঁচজন এবং ২৫ সিরিজের তিনজন রয়েছেন। এদের মধ্যে ২১ সিরিজের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের ১ম বর্ষ ব্যাকলগ এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের ১ম বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কারাদেশ শেষে তারা নিয়ম অনুযায়ী পুনঃভর্তি হয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া, যেসব শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার সময় মোবাইল ফোন ও ক্যালকুলেটর জব্দ করা হয়েছে, সেগুলো বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। শিক্ষা কার্যক্রম শেষে এগুলো শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে।

শাস্তিপ্রাপ্তদের বিভাগওয়ারী তথ্য অনুযায়ী, ২১ সিরিজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একজন করে, ২২ সিরিজের যন্ত্রকৌশল বিভাগের একজন ও পুরকৌশল বিভাগের দুইজন, ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং ২৫ সিরিজের পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন করে শিক্ষার্থী রয়েছেন।

এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতা ও সততা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অসদুপায় অবলম্বন শুধু ওই শিক্ষার্থীর ভবিষ্যতের জন্যই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্যও বড় ধরনের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বর্তমানে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ধরনের পর্যাপ্ত সুযোগ থাকার পরও অসদুপায় অবলম্বন অত্যন্ত দুঃখজনক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে নৈতিকতার সঙ্গে পড়াশোনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

শেয়ার করুন
শিরোনাম :
শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের শুটিংয়ে ক্যামেরাসহ চিত্রগ্রাহক মুখে পড়ায় আহত অভিনেত্রী উর্বী আবুধাবি টেস্টে জয় হাতছাড়া, আক্ষেপ নিয়ে যা বললেন নাজমুল ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও জুমার খুতবায় বার্তার নির্দেশ নেত্রকোণায় মিথ্যা অভিযোগ দায়েরের দায়ে নারীর কারাদণ্ড পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের কাজ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: নতুন নীতিমালা প্রকাশ পায়রা বন্দরে ৫৮ পদে নিয়োগ সংসার ভাঙার গুঞ্জনে সাবিলা নূর, আলোচনায় ডিওপি মামুন সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সরবে সচিবালয় দিল্লির যন্তর মন্তর: বিক্ষোভের পীঠস্থান থেকে যেভাবে নিষিদ্ধ হলো নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ মেসির চোখে ভবিষ্যতের তারকা ম্যাক্স ডাউম্যান, উচ্ছ্বসিত আর্তেতা আবুধাবি টেস্ট: জয়ের পথে বাংলাদেশ, আর প্রয়োজন ৪ উইকেট আবুধাবি টেস্টে লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত হেলপার সময় ও সম্পর্কের আয়নায় মানুষের রূপ নিয়ে দীপা খন্দকারের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বহিষ্কৃত ইসলামী আন্দোলনের নেতা নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা: ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের