অভিনেত্রী সাবিলা নূরের সাত বছরের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন এখন শোবিজ পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে বিয়ে করেছিলেন সাবিলা। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত জীবনে সুখে থাকার কথা বারবার প্রকাশ্যে বললেও, বর্তমানে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা চলছে। শোনা যাচ্ছে, স্বামী নেহালের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ায় তিনি আলাদা থাকছেন এবং এই পরিস্থিতি বিচ্ছেদের দিকে গড়াচ্ছে।
বিভিন্ন সূত্রের দাবি, ‘রকস্টার’ সিনেমার শুটিং সেটে চিত্রগ্রাহক (ডিওপি) আব্দুল মামুনের সঙ্গে সাবিলা নূরের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া এই পরিচয় একসময় গভীর প্রেমে রূপ নেয় বলে শোবিজ সংশ্লিষ্টদের একাংশের দাবি। অভিযোগ রয়েছে, এই সম্পর্কের জের ধরেই সাবিলার পারিবারিক জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে এবং ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়েছে। সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে। মূলত ডিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার। ”।
একই সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের সুবাদে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গেও সাবিলার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুখরোচক গল্প ছড়াচ্ছে। তবে শাকিব খানের ঘনিষ্ঠজনদের দাবি, তাদের মধ্যে পেশাগত সম্পর্কের বাইরে অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের নিয়ে প্রচারিত তথ্যগুলো ভিত্তিহীন ও মনগড়া। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে শাকিব খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই।
সাত বছরের সংসার ভাঙার এই গুঞ্জন ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ব্যক্তিগত জীবনের এই জটিলতা নিয়ে চারদিকে চর্চা চললেও, সাবিলা নূর এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন এই অভিনেত্রী। হঠাৎ তার সংসার ভাঙার গুঞ্জনে হতবাক ভক্ত-অনুরাগীরা।

