ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া

প্রকাশ:
Print news

ডেটিং অ্যাপ ও আধুনিক প্রেম নিয়ে নিজের স্পষ্ট মতামত জানালেন অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। তিনি মনে করেন, বর্তমান সময়ে ডেটিং অ্যাপের সহজলভ্যতা এবং পছন্দের মানুষের বিপুল বিকল্প থাকা সত্ত্বেও মনের মানুষ খুঁজে পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ও বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে আধুনিক সম্পর্কের বিবর্তন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। নেটফ্লিক্সের সিরিজ ‘লাভ’-এ অভিনয়ের অভিজ্ঞতা থেকে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

ঐশ্বরিয়ার মতে, হাতে এত বিকল্প থাকায় মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় যে কোন পথে এগোবে। তিনি বলেন, “হ্যাঁ, আমি সত্যিই তাই মনে করি। খোঁজটা সবসময় সেই একজন মানুষের জন্য, যিনি একান্তই আপনার। এত বিকল্প থাকার পরও সেই মূল লক্ষ্যটি একই রয়ে গেছে। আমরা এক বিভ্রান্তিকর সময়ে বাস করছি, যা সঠিক মানুষকে খুঁজে পাওয়ার পথটিকে বন্ধুর করে তুলেছে।”

আধুনিক সম্পর্কের নতুন নতুন পরিভাষা নিয়েও নিজের বিস্ময় প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। তিনি বলেন, “ভালোবাসা নিয়ে আমরা ভীষণ বিভ্রান্ত। সিচুয়েশনশিপ বা ন্যানোশিপের মতো নানা শব্দ এখন প্রচলিত। এমনকি বিঞ্জিং সম্পর্কেও শুনেছি। আমি ভাবতাম বিঞ্জিং কেবল নেটফ্লিক্সেই সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি সম্পর্কের ক্ষেত্রেও এটি ঢুকে পড়েছে।”

সময় পরিবর্তনের সঙ্গে ভালোবাসা সম্পর্কে তার নিজের ধারণাও বদলেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তার কাছে এখন ভালোবাসার অর্থ হলো স্বস্তি ও নিরাপত্তা। ঐশ্বরিয়া জানান, “সবার আগে আমার মানসিক সামঞ্জস্য দরকার। প্রথম কথোপকথন থেকেই সেই স্বস্তি ও নিরাপত্তা বোধ করা জরুরি, যেখানে আমি নিজের মতো থাকতে পারি এবং নিজের কথা বলার স্বাধীনতা থাকে। আমি যেমন, তেমনভাবেই যেন আমাকে গ্রহণযোগ্য মনে করা হয়।”

একজন জীবনসঙ্গীর ক্ষেত্রে মানসিক নিরাপত্তার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, “আমি এমন একজনের কথাই বলব, যার সামনে আমি শিশুর মতো নিশ্চিন্ত থাকতে পারি। যেখানে কোনো দ্বিধা বা বিচার ছাড়াই একে অন্যকে সবকিছু বলা সম্ভব। আমরা স্বাধীন থাকব এবং একসঙ্গে সেই স্বাধীনতা উপভোগ করব—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা দাম্পত্য সম্পর্কের প্রতিও তিনি আস্থাশীল। ঐশ্বরিয়া বলেন, “আমরা ‘পেয়ার দোস্তি হ্যায়’ শুনে বড় হয়েছি। ইদানীং আমি খেয়াল করছি, আমার যেসব বন্ধুর দাম্পত্য জীবন সফল, তারা জীবনসঙ্গী হওয়ার আগে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।”

পর্দায় প্রায়ই তীব্র প্রেমের গল্পে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে ঐশ্বরিয়া এখন সহজ-সরল সম্পর্কের অনুরাগী। তিনি বলেন, “একজন মানুষ হিসেবে আমি সুখী ও সহজ-সরল ভালোবাসার গল্প পছন্দ করি। অনেক সময় বিষাদময় গল্প মনে দাগ কাটলেও, ব্যক্তিগত জীবনে আমি সবসময় সুখী সমাপ্তিকেই প্রাধান্য দেই। তীব্র ও কষ্টদায়ক গল্পে আমি ক্লান্ত।”

নিজের ক্যারিয়ারে ‘মায়ানদী’ সিনেমার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে তার দৃষ্টিভঙ্গি তৈরিতে এই সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ঐশ্বরিয়া জানান, চরিত্রগুলো দুর্দান্ত হতে পারে, কিন্তু তিনি সবসময়ই বাস্তব আবেগনির্ভর গল্পের দিকেই বেশি আকৃষ্ট হন।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বোমারু বিমান: শক্তি ও মোতায়েন কৌশলের আদ্যোপান্ত নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন ফেলে পালালো আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ যুক্তরাষ্ট্রের বোমারু বিমান: শক্তি ও মোতায়েন কৌশলের আদ্যোপান্ত নোবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন ফেলে পালালো আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’