নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা

প্রকাশ:
Print news

সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন কিছু ছবি শেয়ার করে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ছবিতে তাকে দেখা গেছে নীল শাড়ির সাথে মিলিয়ে নীল চুড়ি পরা অবস্থায়। মাথায় বেণি করা চুলে শোভা পাচ্ছে তাজা ফুল, আর গলায় রয়েছে মালা। তার এই সাজ ও মোহনীয় দৃষ্টি নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। পরনে নীল শাড়ি, হাতেও একই রঙের চুড়ি। আর সেই চুলে সুভাস ছড়াচ্ছে থোকা থোকা ফুল। এলোমেলো বাতাসে ইভানা উড়িয়েছেন শাড়ির আঁচল। নীল শাড়িতে পারসা যেমন মুগ্ধতা ছড়াচ্ছেন, তেমনই তার বক্তব্য নেটিজেনদের মন কেড়েছে।

ছবিগুলোর ক্যাপশনে পারসা ইভানা প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র হিমু ও রূপার প্রসঙ্গ নিয়ে এসেছেন। তিনি লিখেছেন, “হিমু আসবে না—এটা রূপা জানে, তবুও নীল শাড়ির ভাঁজে সে আজও অপেক্ষা লুকিয়ে রাখে।” এই আবেগী বার্তা ও ছবি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ছয় হাজার রিঅ্যাক্ট জমা পড়েছে পোস্টটিতে। পাশাপাশি প্রায় আড়াই শ মন্তব্য এসেছে ভক্তদের কাছ থেকে, যেখানে অনেকেই তাকে ‘নীলপরি’ বলে সম্বোধন করেছেন। ছবিগুলো পোস্ট করার এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে সাড়ে ৬ হাজার। নীল শাড়ির ভাঁজে আজ কোনো অভিমান নেই, নেই ফিরে আসার আশাও।

তুষি নামের এক ভক্ত মন্তব্যে লিখেছেন, “নীল শাড়িতে আপনাকে অসাধারণ লাগছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা দেখলে হয়তো পাগল হয়ে যেত।” অন্য একজন লিখেছেন, রূপার প্রতীক্ষার এই দিন শেষ হয়েছে, এখন নীল শাড়ি কেবল মনের শান্তির জন্য পরা হয়। কেউ কেউ আবার হিমুর চরিত্রকে স্বার্থপর বলে মন্তব্য করে রূপার প্রতি সহমর্মিতা জানিয়েছেন, আবার কেউবা পারসার সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, “শাড়িতে নারী, সত্যিই অসম্ভব সুন্দর লাগছে আপনাকে।” কারণ কখনো কখনো কাউকে পাওয়ার চেয়ে, নিজেকে হারিয়ে না ফেলাটাই সবচেয়ে সুন্দর। ”।

একজন দক্ষ নাচের শিল্পী থেকে অভিনয়ে আসা পারসা ইভানার ক্যারিয়ারের শুরু ২০১৫ সালে। তবে ২০১৮ সাল থেকে তিনি নিয়মিত অভিনয়ে মনোনিবেশ করেন। পরিচালক কাজল আরিফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘ইভা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ব্যাচেলর পয়েন্ট ছাড়াও পারসা ইভানা বেশ কিছু নাটক ও টেলিফিল্মে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে ‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’ নাটকে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। ছোটপর্দায় এখন নিয়মিত কাজ চালিয়ে যাওয়া পারসা ইভানা তার এই সাম্প্রতিক নীল শাড়ির লুকে পুনরায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় আটক ১ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: সুখু ও দুখুর চারিত্রিক বৈপরীত্য ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের অভিমুখে মার্কিন যুদ্ধজাহাজ আর্থিক অনিয়মের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন মিথিলা রোনালদোকে ছাড়াই ডেনমার্কের মাঠে পর্তুগালের দাপুটে জয় মালয়েশিয়ায় আটক দেড় হাজার নাগরিক মিয়ানমারে, জাতিসংঘের উদ্বেগ শুভশ্রীর হাতে চুমু খেলেন দেব, ভাইরাল রসায়ন আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়েছেন নিকো পাজ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পথশিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে ৪২০ কোটি টাকার প্রকল্প ক্যান্সার জয় করে এক দশক পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন মাকেতা কুড়িগ্রামে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় আটক ১ গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াত নেতা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ নীল শাড়িতে রূপার সাজে মুগ্ধতা ছড়ালেন পারসা ইভানা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: সুখু ও দুখুর চারিত্রিক বৈপরীত্য ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের অভিমুখে মার্কিন যুদ্ধজাহাজ আর্থিক অনিয়মের রায়ের বিরুদ্ধে আপিলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন মিথিলা রোনালদোকে ছাড়াই ডেনমার্কের মাঠে পর্তুগালের দাপুটে জয় মালয়েশিয়ায় আটক দেড় হাজার নাগরিক মিয়ানমারে, জাতিসংঘের উদ্বেগ শুভশ্রীর হাতে চুমু খেলেন দেব, ভাইরাল রসায়ন আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়েছেন নিকো পাজ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পথশিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে ৪২০ কোটি টাকার প্রকল্প ক্যান্সার জয় করে এক দশক পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন