কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আইফার্মার’ তাদের কাস্টমার এক্সপেরিয়েন্স টিমে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নামআইফার্মার।
- পদের নামসিইএক্স এজেন্ট।
- পদসংখ্যা১৫টি।
- চাকরির ধরনচুক্তিভিত্তিক (অফিস)।
- কর্মস্থলঢাকা (গুলশান–২)।
- শিক্ষাগত যোগ্যতাকৃষিতে ডিপ্লোমা।
- বয়সসীমাসর্বোচ্চ ৩০ বছর।
- মাসিক বেতন১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা।
দায়িত্ব ও কাজের বিবরণ
নির্বাচিত কর্মীদের মূলত কৃষকদের কল গ্রহণ (ইনবাউন্ড) ও তাঁদের কল করার (আউটবাউন্ড) কাজ করতে হবে। এছাড়া সেবাসংক্রান্ত সঠিক তথ্য দেওয়া, নতুন গ্রাহকদের তথ্য যাচাই, ফলোআপ ও সেবা গ্রহণের হার বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। সিআরএম ও ডায়লার সিস্টেমে তথ্য হালনাগাদ রাখা, কল স্ক্রিপ্ট ও মানদণ্ড মেনে গ্রাহক সমস্যার সমাধান করা এবং গ্রাহকদের মতামত বা অভিযোগ সংশ্লিষ্ট টিমকে জানানোর পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
আবেদনকারীদের ইনবাউন্ড ও আউটবাউন্ড কল পরিচালনা, গ্রাহক সেবা প্রদান এবং সিআরএম সিস্টেম ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের নিয়মাবলি মেনে কাজ করা এবং প্রচারণামূলক কার্যক্রমে পারদর্শিতা থাকা আবশ্যক।
সুযোগ-সুবিধা
- মোবাইল বিল ও যাতায়াত ভাতা (টিএ)।
- আংশিক ভর্তুকিতে দুপুরের খাবারের ব্যবস্থা।
- বাৎসরিক বেতন পর্যালোচনা।
- ইনডোর ও আউটডোর বিনোদনের সুযোগ।
- সহযোগিতামূলক চমৎকার কর্মপরিবেশ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতেএই লিংকেপ্রবেশ করুন। আবেদনের শেষ সময় আগামী ২৮ অক্টোবর ২০২৬।
উল্লেখ্য, বিমান বাংলাদেশে ২৩৪টি পদে এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের চাকরির (বেতন ২৯,৯৫ি টাকা পর্যন্ত) বড় সুযোগ রয়েছে। এছাড়া সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা গ্রহণ করছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪।
- পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের চাকরি, বেতন ২৯,৯৫৩ টাকা পর্যন্ত।






