
কৃষিভিত্তিক প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'আইফার্মার' তাদের কাস্টমার এক্সপেরিয়েন্স টিমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিইএক্স এজেন্ট’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মীকে ইনবাউন্ড ও আউটবাউন্ড কল পরিচালনা, গ্রাহক সেবা প্রদান এবং সিআরএম সিস্টেম ব্যবহারে দক্ষতা দেখাতে হবে। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে কৃষকদের কল রিসিভ করা ও প্রয়োজনে কল করা, সেবাসংক্রান্ত প্রশ্নের সঠিক তথ্য দেওয়া, নতুন গ্রাহক যাচাই, ফলোআপ, কল স্ক্রিপ্ট মেনে সমাধান নিশ্চিত করা এবং গ্রাহকের মতামত বা অভিযোগ সংশ্লিষ্ট টিমকে জানানো। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম মেনে প্রচারণামূলক কার্যক্রমে সহায়তা করতে হবে। নতুন সম্ভাব্য গ্রাহকদের তথ্য যাচাই, ফলোআপ ও সেবা গ্রহণের হার বৃদ্ধির জন্য কাজ করা। সিআরএম ও ডায়লার সিস্টেমে নিয়মিত তথ্য হালনাগাদ রাখা।
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদন করতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিংক অনুসরণ করতে পারেন। আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।
উল্লেখ্য, সম্প্রতি বিমান বাংলাদেশে ২৩৪টি এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২৯,৯৫৩ টাকা পর্যন্ত বেতনে ২০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে লটারিতে ভর্তির বিষয়ে সরকারি পরিকল্পনার তথ্যও বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০