বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির (পিএমএফ) বিস্তারের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। কম্পিউটারে এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক।
নিয়োগ সংক্রান্ত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
- পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
- পদসংখ্যা: ২০০টি
- কর্মস্থল: পদক্ষেপের বিভিন্ন শাখা অফিস (বাংলাদেশের যেকোনো স্থান)
- মাসিক বেতন: ১৫,০০০ টাকা থেকে ২৯,৯৫৩ টাকা
যোগ্যতা ও শর্তাবলি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- একাডেমিক রেকর্ড: শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা জিপিএ ৫.০ স্কেলে ২.৫০ ও ৪.০ স্কেলে ২.২৫ থাকতে হবে।
- বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।
- অন্যান্য দক্ষতা: কম্পিউটারে এমএস অফিস পরিচালনার জ্ঞান থাকতে হবে।
- অগ্রাধিকার: নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।
- বিশেষ নির্দেশনা: নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে।
দায়িত্ব ও কর্মপরিধি
নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা, ঋণ বিতরণ ও আদায়, সঞ্চয় সংগ্রহ এবং রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন। পাশাপাশি সমিতি পর্যায়ে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষাবিষয়ক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন করা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদনের নিয়ম: জীবনবৃত্তান্ত (সিভি), ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করে ই-মেইল করতে হবে।
- ই-মেইল ঠিকানা: [email protected]
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
- নিয়োগ সতর্কতা: চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া অন্য কোনো আর্থিক লেনদেন করা হয় না। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির ধরন: ফুল টাইম।
- শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা।






