
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীর শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতির ক্ষেত্রে ৫.০ স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা ৪.০ স্কেলে ২.২৫ থাকা আবশ্যক। এ ছাড়া কম্পিউটারে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকা বাধ্যতামূলক। মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং এ ক্ষেত্রে নীতিমালা অনুসারে জ্বালানি ভাতা প্রদান করা হবে। নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে, তবে নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (পিএমএফ) বাস্তবায়নে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নিয়োগপ্রাপ্তদের প্রধান কাজের মধ্যে রয়েছে এলাকা জরিপ, সমিতির গঠন ও পরিচালনা, সদস্যদের মধ্যে ঋণ বিতরণ ও আদায়, সঞ্চয় সংগ্রহ এবং কিস্তি আদায়। পাশাপাশি লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন এবং এলাকা পর্যায়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রঙিন ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] এই ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। চূড়ান্ত নিয়োগের সময় স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া অন্য কোনো অর্থ নেওয়া হয় না। প্রার্থীরা আগামী ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।
বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০