বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের শাখা ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কর্মস্থলের জন্য ‘ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস’ পদে মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগের মূল তথ্যসমূহ
- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
- পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এসএভিপি পদমর্যাদা)।
- চাকরির ধরন: ফুলটাইম।
- কর্মস্থল: ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকা।
- বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের কোনো নামকরা ব্যাংকে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেসে ক্লায়েন্ট বেজসহ অনুরূপ পদে নূন্যতম ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আবশ্যক। সেন্ট্রালাইজড প্রসেস ও রিয়েল টাইম অনলাইন ব্যাংকিংয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শাখা পরিচালনা, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনায় গভীর দক্ষতা থাকতে হবে। ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী।
অন্যান্য দক্ষতা ও দায়িত্ব
প্রার্থীকে ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত, এএমএল আইন ও রেগুলেটরি নির্দেশিকা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। মাইক্রোসফট অফিস ও ব্যাংকিং সফটওয়্যার চালনায় দক্ষতা থাকা জরুরি। দায়িত্বের মধ্যে রয়েছে ব্যাংকের কৌশলগত লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, আমানত বৃদ্ধি ও ঋণ প্রস্তাব তৈরি। পাশাপাশি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্স টিমের সাথে সমন্বয় সাধন এবং এএমএল/সিএফটি নীতিমালা পরিপালন নিশ্চিত করতে হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার বা পরবর্তী প্রক্রিয়ার জন্য যোগাযোগ করা হবে।
আবেদন প্রক্রিয়া ও সতর্কতা
আগ্রহী প্রার্থীরা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি সম-অধিকার নীতি অনুসরণ করে। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের শুধুমাত্র সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে ১০০ পদে নিয়োগ এবং জাপানে বৃত্তি নিয়ে কাজ করার সুযোগ বিষয়ক আলাদা তথ্য প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।






