
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের শাখা ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস’ পদে কর্মকর্তা নেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। ব্যাংকটি সম-অধিকার নীতি অনুসরণ করে এবং কেবল বাছাই করা প্রার্থীদেরই পরবর্তী প্রক্রিয়ার জন্য ডাকা হবে। নিয়োগসংক্রান্ত যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আবেদনকারী প্রার্থীর কোনো নামকরা ব্যাংকে সর্বনিম্ন ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেসে ক্লায়েন্ট বেজসহ অনুরূপ পদে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। সেন্ট্রালাইজড প্রসেস ও রিয়েল টাইম অনলাইন ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী।
প্রার্থীদের শাখা পরিচালনা, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনায় গভীর জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত, এএমএল আইন ও রেগুলেটরি নির্দেশিকা সম্পর্কে সম্যক ধারণা এবং মাইক্রোসফট অফিস ও ব্যাংকিং সফটওয়্যার চালনায় ভালো দক্ষতা থাকতে হবে।
নির্বাচিত কর্মকর্তাদের ব্যাংকের কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। আমানত বৃদ্ধি, নতুন ঋণপ্রস্তাব তৈরি ও অন্যান্য সেবা বিক্রির মাধ্যমে শাখার সার্বিক মুনাফা নিশ্চিত করার পাশাপাশি হেড অফিসের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেড ফাইন্যান্স ও অপারেশনস টিমের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে। শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবার মান নিশ্চিতকরণ, টিম পরিচালনা, এএমএল/সিএফটিসহ ব্যাংকিং আইন ও নীতিমালা যথাযথ পরিপালন নিশ্চিত করার দায়িত্বও থাকবে তাদের ওপর। সফল প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০