ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের আজ জন্মদিন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সে ১০ বছরে পা দিল। তারকা দম্পতির সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকেই জয়কে নিয়ে ভক্ত ও দর্শকদের মধ্যে ব্যাপক কৌতুহল রয়েছে, যা সোশ্যাল মিডিয়াতেও স্পষ্ট। দেখতে দেখতে দশ বছরে পা রাখল শাকিব-অপুর একমাত্র পুত্র।
জন্মদিন উপলক্ষে শাকিব খান নিজের ফেসবুক পেজে জয়ের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে কালো পাঞ্জাবি ও কটি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ছেলেকে উদ্দেশ্য করে শাকিব লিখেছেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।” তার নামে খোলা হয়েছে অসংখ্য ফেসবুক পেজ ও গ্রুপ।
অন্যদিকে অপু বিশ্বাস জন্মদিনের প্রথম প্রহর থেকেই ছেলেকে শুভকামনা জানিয়েছেন। জয়ের সাথে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করে এই চিত্রনায়িকা লিখেছেন, “শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।” জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এই চিত্রনায়িকা।
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করলেও দীর্ঘ সময় তা গোপন রেখেছিলেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে আব্রাম খান জয়ের জন্ম হয়। পরবর্তীতে ২০১৭ সালের ১০ এপ্রিল এক টিভি লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলেকে প্রকাশ্যে আনলে তা বিনোদন অঙ্গনে আলোচনার শীর্ষে চলে আসে। যদিও পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে, তবে জয়ের বিশেষ দিনগুলোতে বাবা-মা দুজনেই তাকে আলাদাভাবে ভালোবাসা ও শুভকামনা জানানোর ধারা অব্যাহত রেখেছেন। বিশেষ এই দিনে ছেলেকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন বাবা-মা দুজনই। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন বিয়ের খবর প্রকাশ্যে আনেননি তারা। সেখানেই শাকিব খানের সঙ্গে বিয়ে ও তাদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি।

