নিউইয়র্কে প্রধানমন্ত্রীর চার দিনে ৩০ কর্মসূচি ও ১১ বৈঠক

প্রকাশ:
Print news

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফর শেষে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (২৫ সেপ্টম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান।

মাহদী আমিন জানান, এই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথেও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। প্রতিটি কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। এর বাইরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ”।

বিনিয়োগ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার সকালে ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সাথে জেপি মরগান চেজ আয়োজিত একটি প্রাতরাশ সভায় যোগ দেন। সেখানে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় ফিরে আসাকে স্বাগত জানানো হয়েছে এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থানের কথা জানিয়ে মাহদী আমিন বলেন, জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাথে বৈঠকে বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। একইসাথে গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের তিন দেশ—কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, খনিজ খাতে পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জোর দেওয়া হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, কুয়েতের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর প্রত্যেকেই প্রধানমন্ত্রীকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

জনশক্তি ও বিনিয়োগের সম্পর্কের বিষয়ে মাহদী আমিন প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, “জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এই সম্পর্ককে আমরা নতুন পর্যায়ে নিতে চাই।” এছাড়া বাংলাদেশ আয়োজিত দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জাস্ট ট্রানজিশন নিয়েও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।

সফরের সামগ্রিক গুরুত্ব সম্পর্কে মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রী এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে জনগণের সাথে জনগণের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। ছোট একটি প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরে সময়ের সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি কর্মসূচিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”

দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি, গণতন্ত্র, মানবাধিকার ও বাংলাদেশের অগ্রগতির পরিকল্পনা স্পষ্টভাবে উঠে এসেছে। সামনের দিনগুলোতে গণতান্ত্রিক এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মোট ৮০টিরও বেশি কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও এই সফরে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে চারটিতে বক্তব্য রেখেছেন। বিশেষ করে নারী নেতৃত্ব, ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
রান্নাঘরে শুভশ্রীর প্রবেশ নিষেধ, কড়া নির্দেশ শাশুড়ির নোয়াখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ, মাইজদীতে তীব্র বিদ্যুৎ-বিভ্রাট নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপের চোটে ম্লান জিনেদিন জিদানের অভিষেক জয় নিউইয়র্কে প্রধানমন্ত্রীর চার দিনে ৩০ কর্মসূচি ও ১১ বৈঠক সেমিফাইনালেই শেষ ইমরানুরের দৌড়: হতাশ দ্রুততম মানব রাজশাহীর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তৎপর বিএনপি ধনকুবের স্বামী ও বিলাসবহুল জীবন তারল্যসংকটে পিডি লাইসেন্স ছাড়ছে তিন বেসরকারি ব্যাংক ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী কনসার্টে বাদ পড়ার পর ম্যাকলমোরের ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর ঘোষণা নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক গাজীপুরে নারীকে নিগ্রহের ঘটনায় মামলা ও তদন্ত শুরু সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ২১ ঘণ্টায়ও নিখোঁজ ৪ জন বিদায়ী ম্যাচে রাজি হওয়ার নেপথ্যে স্কালোনির বিশেষ অনুরোধ নেত্রকোনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়, বহিষ্কৃত নেতা বাগদানের গুঞ্জন উড়িয়ে যা বললেন অভিনেত্রী জেবিন সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় বাবার দায় স্বীকার জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের ১১৪টিতেই ম্যান সিটির দোষী রান্নাঘরে শুভশ্রীর প্রবেশ নিষেধ, কড়া নির্দেশ শাশুড়ির নোয়াখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ, মাইজদীতে তীব্র বিদ্যুৎ-বিভ্রাট নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপের চোটে ম্লান জিনেদিন জিদানের অভিষেক জয় নিউইয়র্কে প্রধানমন্ত্রীর চার দিনে ৩০ কর্মসূচি ও ১১ বৈঠক সেমিফাইনালেই শেষ ইমরানুরের দৌড়: হতাশ দ্রুততম মানব রাজশাহীর ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, তৎপর বিএনপি ধনকুবের স্বামী ও বিলাসবহুল জীবন তারল্যসংকটে পিডি লাইসেন্স ছাড়ছে তিন বেসরকারি ব্যাংক ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী কনসার্টে বাদ পড়ার পর ম্যাকলমোরের ‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুর ঘোষণা নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক গাজীপুরে নারীকে নিগ্রহের ঘটনায় মামলা ও তদন্ত শুরু সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: ২১ ঘণ্টায়ও নিখোঁজ ৪ জন বিদায়ী ম্যাচে রাজি হওয়ার নেপথ্যে স্কালোনির বিশেষ অনুরোধ নেত্রকোনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়, বহিষ্কৃত নেতা বাগদানের গুঞ্জন উড়িয়ে যা বললেন অভিনেত্রী জেবিন সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় বাবার দায় স্বীকার জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের ১১৪টিতেই ম্যান সিটির দোষী