শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল

প্রকাশ:
Print news

অস্ট্রেলিয়ার টাউন্সভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচে হারের মুখ থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল। শেষ মুহূর্তের গোল সমতায় ম্যাচ শেষ করে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে লড়াই জমজমাট হলেও কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের ৪৫ মিনিটে এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় দেখা যায় বিল্ড-আপের সময় হ্যারি সওটারকে ফাউল করা হয়েছিল, ফলে সেই গোল বাতিল করা হয়। ৪৫ মিনিটে অবশ্য একবার জাল খুঁজে পেয়েছিলেন এস্তেভাও, কিš‘ বিল্ড-আপে হ্যারি সওটারকে ফাউলের কারণে ভিএআর রিভিউয়ে বাতিল হয়ে যায় সেই গোল।

দ্বিতীয়ার্ধে স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাচের গতি বাড়ায় এবং ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায়। ডি-বক্সের প্রায় ১০ গজ দূর থেকে দর্শনীয় এক ফ্রি-কিকে বল টপ কর্নার দিয়ে জালে জড়িয়ে সকারুসদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন নেস্টোরি ইরানকুন্দা। পিছিয়ে পড়ার পর আক্রমণভাগকে শক্তিশালী করতে একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেন ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি। ১-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

নির্ধারিত ৯০ মিনিট শেষে অস্ট্রেলিয়া যখন এক ঐতিহাসিক জয়ের একেবারে দ্বারপ্রান্তে, তখনই দৃশ্যপট বদলে যায়। ইনজুরি টাইমের ৫ মিনিটে রাফিনিয়ার নিখুঁত ক্রসে বদলি ফরোয়ার্ড রায়ান লাফিয়ে উঠে বুলেট গতির হেড করেন। অস্ট্রেলিয়ান গোলরক্ষক প্যাট্রিক বিচ হাত দিয়ে চেষ্টা করলেও বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। ফলে ১-১ গোলের রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন
শিরোনাম :
নেত্রকোনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়, বহিষ্কৃত নেতা বাগদানের গুঞ্জন উড়িয়ে যা বললেন অভিনেত্রী জেবিন সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় বাবার দায় স্বীকার জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের ১১৪টিতেই ম্যান সিটির দোষী শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল ইন্টারভিউতে নীতিকথা বললেও বাস্তবে তারা সুন্দর নন: ভাবনা লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ রবিন, উদ্ধার অভিযান অব্যাহত কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ নেত্রকোনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়, বহিষ্কৃত নেতা বাগদানের গুঞ্জন উড়িয়ে যা বললেন অভিনেত্রী জেবিন সুবর্ণচরে মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় বাবার দায় স্বীকার জাতিসংঘে গাজা নিয়ে সরব নেতানিয়াহু, কাতার-তুরস্কের কঠোর সমালোচনা আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫ অভিযোগের ১১৪টিতেই ম্যান সিটির দোষী শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল ইন্টারভিউতে নীতিকথা বললেও বাস্তবে তারা সুন্দর নন: ভাবনা লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ রবিন, উদ্ধার অভিযান অব্যাহত কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ