
অস্ট্রেলিয়ার টাউন্সভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচে হারের মুখ থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল। শেষ মুহূর্তের গোল সমতায় ম্যাচ শেষ করে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে লড়াই জমজমাট হলেও কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের ৪৫ মিনিটে এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় দেখা যায় বিল্ড-আপের সময় হ্যারি সওটারকে ফাউল করা হয়েছিল, ফলে সেই গোল বাতিল করা হয়। ৪৫ মিনিটে অবশ্য একবার জাল খুঁজে পেয়েছিলেন এস্তেভাও, কিš‘ বিল্ড-আপে হ্যারি সওটারকে ফাউলের কারণে ভিএআর রিভিউয়ে বাতিল হয়ে যায় সেই গোল।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক অস্ট্রেলিয়া ম্যাচের গতি বাড়ায় এবং ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায়। ডি-বক্সের প্রায় ১০ গজ দূর থেকে দর্শনীয় এক ফ্রি-কিকে বল টপ কর্নার দিয়ে জালে জড়িয়ে সকারুসদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন নেস্টোরি ইরানকুন্দা। পিছিয়ে পড়ার পর আক্রমণভাগকে শক্তিশালী করতে একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেন ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি। ১-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিট শেষে অস্ট্রেলিয়া যখন এক ঐতিহাসিক জয়ের একেবারে দ্বারপ্রান্তে, তখনই দৃশ্যপট বদলে যায়। ইনজুরি টাইমের ৫ মিনিটে রাফিনিয়ার নিখুঁত ক্রসে বদলি ফরোয়ার্ড রায়ান লাফিয়ে উঠে বুলেট গতির হেড করেন। অস্ট্রেলিয়ান গোলরক্ষক প্যাট্রিক বিচ হাত দিয়ে চেষ্টা করলেও বল ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করে। ফলে ১-১ গোলের রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০