অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন

প্রকাশ:
Print news

বিশ্বকাপ পরবর্তী নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করায় ফিফা র‍্যাংকিংয়ে অবনমন ঘটেছে সেলেসাওদের। ম্যাচের আগে র‍্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকা দলটি এখন ষষ্ঠ স্থানে নেমে গেছে, আর তাদের জায়গা করে নিয়েছে মরক্কো। আগামী ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। র‍্যাংকিংয়ে হারানো অবস্থান পুনরুদ্ধারের জন্য এই ম্যাচটি তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গোলশূন্য অবস্থায় বিরতিতে যাওয়ার আগে অবশ্য ব্রাজিল গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে এস্তেভাও বল জালে জড়ালেও ভিএআর প্রযুক্তির সাহায্যে তা বাতিল করা হয়। দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ মূলত ব্রাজিলের দখলেই ছিল। প্রায় ৬৫ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও অস্ট্রেলিয়ার জমাট রক্ষণভাগ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করতে বেগ পেতে হয় তাদের। ৬৫ শতাংশ বল দখলে রেখে একের পর এক আক্রমণ করলেও অস্ট্রেলিয়ার রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক বিচকে পরাস্ত করতে পারছিল না তারা।

উল্টো ধারার বিপরীতে ৬৮ মিনিটে নেস্তোরি ইরানকুন্দার গোলে স্বাগতিক অস্ট্রেলিয়া এগিয়ে যায়। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কোচ আনচেলত্তি কৌশল পরিবর্তনে বাধ্য হন। ৬২ মিনিটে ব্রুনো গিমারেসের পরিবর্তে ডগলাস লুইজকে নামান তিনি। এরপর ৬৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিককে তুলে নিয়ে স্যামুয়েল লিনো ও পেদ্রোকে মাঠে নামানো হয়। নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে আক্রমণের ধার বাড়ে ব্রাজিলের। উল্টো ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোলে স্বাগতিকদের এগিয়ে দেন নেস্তোরি ইরানকুন্দা।

পরিবর্তিত কৌশলের সুফল মেলে ম্যাচের একেবারে শেষ সময়ে। ইনজুরি টাইমে রায়ান বল জালে পাঠালে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। হার এড়াতে পারলেও পয়েন্ট হাতছাড়ার পাশাপাশি র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে যাওয়া এখন ব্রাজিলের জন্য বড় আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ ফিফা আসিয়ান কাপের অভিষেকে মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার ‘হাঙর নদী গ্রেনেড’-এর অভিনেতা বিজয় মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে শেষ বিদায় বোয়িংয়ের সাথে বিমানের নতুন চুক্তি নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার মাঠে রায়ানের গোলে হার এড়িয়েছে ব্রাজিল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ ফিফা আসিয়ান কাপের অভিষেকে মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার ‘হাঙর নদী গ্রেনেড’-এর অভিনেতা বিজয় মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স