দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না

প্রকাশ:
Print news

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে নানা সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার জন্ম কলকাতায় হলেও বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। একপর্যায়ে মায়া নগরী থেকে কলকাতায় ফিরে শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন। ২০১১ সালে ঋতুপর্ণ ঘোষের সান্নিধ্যে এসে ‘গানের ওপারে’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। এছাড়া ‘বউ কথা কও’, ‘অদ্বিতীয়া’, ‘কানামাচি’, ‘রাধা’র মতো দর্শকপ্রিয় ধারাবাহিকেও তাকে দেখা গেছে। ২০১১ সালে ‘জানি দেখা হবে’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘ভূতের ভবিষ্যৎ’, ‘হেমলক সোসাইটি’, ‘শেষ থেকে শুরু’ ও ‘দ্য স্টোরিটেলার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরুর পর থেকে তিনি ‘পাতাল লোক’, ‘মাফিয়া’, ‘ব্রেক আপ স্টোরি’, ‘মার্ডার ইন দ্য হিলস’ ও ‘লজ্জা’র মতো সিরিজে কাজ করছেন। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছে ন। কিছু পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, কিছু সমস্যা সামলেছি, আবার নিজেকে শক্ত করে আমার মতো করে এগিয়েছি। বিয়ের পরিকল্পনা যেমন করছেন, তেমনই ক্যারিয়ারেও মনোযোগী।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন

ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্কের ভাঙনের মুখোমুখি হয়েছেন অনিন্দিতা। ২০১৩ সালে গৌরব চ্যাটার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। উত্তমকুমারের বাড়ির বউ হওয়ার অভিজ্ঞতায় নামের ভার কেমন ছিল জানতে চাওয়া হলে অনিন্দিতা বলেন, “আমি আসলে ওই নামের ভারটা নিয়ে আলাদা করে ভেবে দেখিনি। বিয়ে আর পরিবার, দুটো জিনিসকে একদম একভাবে ভাবিনি। আমার জন্য এটা ছিল শুধু আমার সঙ্গীর সঙ্গে থাকা। এখনো ও আমার বন্ধু।” ২০১৫ সালে গৌরবের সঙ্গে সম্পর্কের ইতি টানেন অনিন্দিতা। একই বছর তিনি নির্মাতা অভিমন্যু মুখার্জির সঙ্গে নতুন সংসার পাতেন, তবে দুই বছর পর সেই সংসারও ভেঙে যায়। এছাড়া অভিনেতা সৌরভ দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও তা শেষ পর্যন্ত থিতু হয়নি। উত্তমকুমারের বাড়ির বউ হয়ে গিয়ে নিজেকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়েছিল কি না। আর আমি এখন যেমন, সেই অনিন্দিতাকেও আমিই গড়েছি।

বিচ্ছেদ ও সম্পর্কের শিক্ষা

সম্পর্কের ভাঙা-গড়া থেকে পাওয়া শিক্ষা নিয়ে অভিনেত্রী বলেন, “একটা সম্পর্কে যখন বিচ্ছেদ হয়, তখন স্বাভাবিকভাবেই অপর পক্ষকে দোষটা দিয়ে দিই। কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। আগে তো ম্যাচিউরিটিটা আসে না। আমরা সকলেই আবেগপ্রবণ। এখন এই বয়সে জানি কোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়।” নিজের কঠিন সময়গুলো সামলাতে থেরাপির গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে থেরাপি তাকে দারুণভাবে সাহায্য করেছে। বর্তমানে তিনি নিজেও আর্ট থেরাপি শিখছেন যাতে অন্যদের পাশে দাঁড়াতে পারেন। প্রাক্তন সঙ্গীদের প্রসঙ্গে তিনি বলেন, “কোথাও যখন দেখা হয়, তখন হাই, হ্যালো বলি। কেমন আছিস তো বলিই! এখন তারা তাদের মতো করে জীবনযাপন করছে। তারা বিবাহিত, সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন।” দাম্পত্য সম্পর্ক নিয়ে অনেক ঝড় আপনাকে সামলাতে হয়েছে।

নতুন করে পথচলা ও ক্যারিয়ার

ব্যক্তিগত জীবনে সুখী অনিন্দিতা আবারও বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেন, “আমি প্রচণ্ডভাবে কমিটমেন্টে বিশ্বাসী। আমি বিয়ে করব। কারণ আমার বিয়ে প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো দু’জন মানুষের বিয়ে হলো, তাদের বিয়ে টিকল না। ঠিক করার চেষ্টা করেও যদি সমস্যা থেকেই যায় তা হলে তো একসঙ্গে থেকে লাভ নেই। বিয়ে একটা বড় দায়িত্ব। আমি নিজের জন্য বিয়ে করতে চাই।” বর্তমান ক্যারিয়ার নিয়ে তিনি জানান, মুম্বাইয়ে প্রচুর অডিশন দিচ্ছেন এবং নতুন কাজের সুযোগ খুঁজছেন। তিনি বলেন, “কলকাতায় আসার আগে অনেকগুলো অডিশন দিয়েছি। গত জুন মাসে একটি বড় প্রযোজনা সংস্থার হিন্দি সিনেমার শুটিং শেষ করেছি। সময় হলেই বিস্তারিত জানাতে পারব।” অতীতে দাম্পত্যজীবনে সুখী হননি অনিন্দিতা। বড় প্রযোজনা সংস্থার সিনেমা; তাই খুব উচ্ছ্বসিত।

শেয়ার করুন
শিরোনাম :
নাফিউল করিম সোহান মৃত্যুর আট মাস পরও মেলেনি ফরেনসিক আজকের খেলার সময়সূচি: টিভি পর্দায় চোখ রাখুন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রকোপ, আক্রান্ত ৪৭ জন জাপানে এশিয়ান গেমসে আবাসন সংকটে ধুঁকছে বাংলাদেশ আরচারি দল হালান্ডের জোড়া গোল: ডেনমার্কের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ স্বামী নানির ক্যারিয়ার নিয়ে আবেগঘন স্ট্যাটাস অঞ্জনার ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় যৌথ বাহিনীর ফের অভিযান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের নাফিউল করিম সোহান মৃত্যুর আট মাস পরও মেলেনি ফরেনসিক আজকের খেলার সময়সূচি: টিভি পর্দায় চোখ রাখুন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল দুই সংসারে বিচ্ছেদ, অনিন্দিতা: —এক হাতে তালি বাজে না দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটির সুযোগ জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর ভাষণ: প্রতিনিধিদের ওয়াকআউট ও বিতর্কের ঝড় নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নেশনস লিগে দাপট অব্যাহত, হালান্ডের গোলবন্যা থামছেই না কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রকোপ, আক্রান্ত ৪৭ জন জাপানে এশিয়ান গেমসে আবাসন সংকটে ধুঁকছে বাংলাদেশ আরচারি দল হালান্ডের জোড়া গোল: ডেনমার্কের বিপক্ষে নরওয়ের নাটকীয় জয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ পদে নিয়োগ স্বামী নানির ক্যারিয়ার নিয়ে আবেগঘন স্ট্যাটাস অঞ্জনার ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় যৌথ বাহিনীর ফের অভিযান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও ভাড়া বাড়াবে না কাতার বাবার পরিচয়ের চেয়ে নিজের ব্যাটের রানকে গুরুত্ব দিচ্ছেন আর্যবীর কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, শিকার ৩ উইকেট পদক স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ কাবাডি দলের