রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস। আজ বৃহস্পতিবার এই নতুন শিক্ষাবর্ষের সূচনালগ্নে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের প্রথম দিনটিকে আনন্দময় ও স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে।
ক্যাম্পাসে পা রাখা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান শিক্ষকবৃন্দ। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। উচ্চমাধ্যমিক পর্যায়ের এই নতুন যাত্রাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)। তিনি নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার এই নতুন ধাপ সম্পর্কে সচেতন করেন এবং বলেন, একাদশ শ্রেণি পড়াশোনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, যা ভবিষ্যতে তাদের সঠিক পথরেখা তৈরিতে ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের সফল স্বপ্নযাত্রায় মাইলস্টোন কলেজ সবসময় তাদের পাশে থাকবে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। শিক্ষাপ্রতিষ্ঠানটি কেবল স্বপ্ন দেখায় না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার অঙ্গীকারও করে। প্রতিবেদনে যোগ করা তথ্য: পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।






