২৭ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী অনন্যা রাজ

প্রকাশ:
Print news

ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অনন্যা রাজ আর নেই। গত ১৫ জুলাই, ভোররাতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। ‘ঘোস্ট’খ্যাত অনন্যা রাজের মৃত্যুর সময় বয়স হয়েছিল ২৭ বছর। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর মৃত্যুর এক মাস পর তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পরিবারের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত ১৫ জুলাই ঘুমের মধ্যে মারা গেছেন অনন্যা রাজ। পরিবার জানিয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। পরিবার তাকে একজন সাহসী ও দৃঢ়চেতা মানুষ হিসেবে স্মরণ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে।

১৯৯৮ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন অনন্যা রাজ এবং মুম্বাইয়ে তার বেড়ে ওঠা। বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়েছিল গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে। আইএমডিবি-র তথ্যমতে, তিনি টি-সিরিজ, জি-মিউজিক ও টাইমস মিউজিকের মতো বড় প্রতিষ্ঠানের বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে তিনি হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে নিজের অভিনয়ের পরিধি বিস্তৃত করেন। ২০১৬ সালে সৌরভ ভার্মা পরিচালিত ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় অনন্যার। এই থ্রিলার সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছিলেন শিব পণ্ডিত, সন্দীপা ধর ও বরুণ বাদোলার মতো শিল্পীরা। এর এক বছর পর অর্থাৎ, ২০১৭ সালে ধ্বনিল মেহতা পরিচালিত হরর ঘরানার ‘দ্য ফাইনাল এক্সিট’ সিনেমায় অভিনয় করেন তিনি, যেখানে কুনাল রায় কাপুর ও স্কারলেট মেলিশ উইলসনও ছিলেন।

২০১৯ সালে বিক্রম ভাট পরিচালিত হরর-থ্রিলার ঘরানার ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন অনন্যা রাজ। একটি ভুতুড়ে বাড়িতে বসবাসকারী মানুষদের ঘিরে ঘটে যাওয়া অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অনন্যা ছাড়াও অভিনয় করেছেন শিবম ভার্গব ও সানায়া ইরানি। শুধু হিন্দি সিনেমায়ই সীমাবদ্ধ থাকেননি অনন্যা রাজ। আঞ্চলিক চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে তেলুগু ভাষার সাসপেন্স-থ্রিলার ‘থাগ্গেদে লে’। এটি পরিচালনা করেন শ্রীনিবাস রাজু। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেন নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্কর। এছাড়া ত্রিভাষিক চলচ্চিত্র ‘মাদ্রাসি গ্যাং’-এর সঙ্গেও যুক্ত ছিলেন অনন্যা।

হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে তার কাজের মধ্য দিয়ে একক কোনো চলচ্চিত্রশিল্পের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে, বহুমুখী অভিনয় ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করেছিলেন অনন্যা। তার অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও ঘনিষ্ঠজনরা তাকে একজন লড়াকু মানুষ হিসেবেই মনে রাখবেন, যিনি সাহসের সঙ্গে নিজের জীবনের কঠিন সময়গুলোর মোকাবিলা করেছেন। অনন্যার অভিনয়শৈলী এবং তার কাজগুলো ভক্তদের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে। তার মৃত্যুতে বিনোদন জগতের সহকর্মী এবং অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী নেত্রকোনা শহরে যানজটের কবলে জনজীবন, অটোরিকশার আধিক্যই দায়ি প্রধানমন্ত্রী |: পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া ফ্রান্সে বিক্ষোভ: দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, গ্রেপ্তার ১৮০০ ইসরায়েল নির্বাচনে ট্রাম্পই ট্রাম্প কার্ড, নীরবতা বাড়াচ্ছে অনিশ্চয়তা বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার জনি লিভারের মৃত্যুর গুজব: সত্যিটা কী জানালেন কন্যা জেমি? মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে জয় পেল ইন্টার মায়ামি কক্সবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চাইল মন্ত্রণালয় বিয়ের প্রস্তাব আমিই দিয়েছিলাম, টানা এক বছর লেগেছে: রাশমিকা পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, রাষ্ট্রপতির অনুমোদন গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু: আজ অষ্টম মৃত্যুবার্ষিকী নিমিষেই মোটরসাইকেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: সিসিটিভি ফুটেজে শনাক্ত ৬ আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ফ্রান্সে অস্থিরতার জন্য অভিবাসনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প নিকো পাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ে ফিরল কোমো ঢাকা-ভোলা নৌপথে ডেকযাত্রায় সাশ্রয়ী ভ্রমণ ও মানবিকতার গল্প টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড গোদাগাড়ীতে মুফতি আমির হামজার মাহফিল স্থগিত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী নেত্রকোনা শহরে যানজটের কবলে জনজীবন, অটোরিকশার আধিক্যই দায়ি প্রধানমন্ত্রী |: পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া ফ্রান্সে বিক্ষোভ: দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, গ্রেপ্তার ১৮০০ ইসরায়েল নির্বাচনে ট্রাম্পই ট্রাম্প কার্ড, নীরবতা বাড়াচ্ছে অনিশ্চয়তা বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার জনি লিভারের মৃত্যুর গুজব: সত্যিটা কী জানালেন কন্যা জেমি? মেসির জোড়া গোলে আটলান্টার বিপক্ষে জয় পেল ইন্টার মায়ামি কক্সবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী উদ্ধার স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চাইল মন্ত্রণালয় বিয়ের প্রস্তাব আমিই দিয়েছিলাম, টানা এক বছর লেগেছে: রাশমিকা