অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য নিয়ে বিতর্ক: স্ত্রীর প্রতিক্রিয়া জানালেন অভিনেতা যশ

প্রকাশ:
Print news

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা বিতর্ক। চলতি বছরের শুরুতে সিনেমাটির টিজার মুক্তির পর থেকেই শুরু হয় আলোচনা। এরপর সিনেমাটির একজন অভিনেত্রীকে নিয়ে সমালোচনা এবং আইনি জটিলতায়ও পড়ে গীতু মোহনদাসের এই সিনেমাটি। কয়েক মাস আগে মুক্তি পায় সিনেমাটির রোমান্টিক গান ‘তাবাহি’, যেখানে যশ ও কিয়ারা আদভানির রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সর্বশেষ ট্রেইলার মুক্তির পর যশের অন্তরঙ্গ ও নগ্ন দৃশ্য নিয়ে নতুন করে বিতর্ক তুঙ্গে উঠেছে।

এই বিতর্কের মুখে অনেকে যশের ব্যক্তিগত জীবন এবং তার স্ত্রী রাধিকা পণ্ডিতকে জড়িয়ে নানা মন্তব্য করছেন। ট্রেইলার দেখার পর দক্ষিণী অভিনেত্রী ঋষিকা সিং যশকে সরাসরি আক্রমণ করে মন্তব্য করেন, “আপনি (যশ) আস্ত একটা বানর। এভাবে আপনার প্যান্ট খোলার কী দরকার ছিল? বাড়িতে আপনার স্ত্রী অপেক্ষা করছে, তাহলে অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করার মানে কী?” এমন পরিস্থিতিতে সাংবাদিক রজত শর্মার অনুষ্ঠানে যশ নিজের ও স্ত্রীর অবস্থান পরিষ্কার করেছেন।

স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া স্মরণ করে যশ বলেন, “আমি মনে করি, এ ধরনের বিষয়ে প্রত্যেক পার্টনারই অস্বস্তি বোধ করবেন। আমি মিথ্যা বলতে চাই না। প্রত্যেক সঙ্গীরই এমন অনুভূতি হয়। কিন্তু দিন শেষে আমাদের বুঝতে হবে—এটি একটি শিল্প, একটি নৈপুণ্য। এর মাধ্যমে আমরা যা তুলে ধরতে চাই, তা সম্পূর্ণ ভিন্ন বিষয়।” যশ আরও ব্যাখ্যা করেন যে, কিছু কাজ মানুষ করেন কারণ তারা সেগুলোতে বিশ্বাস করেন এবং পরবর্তী প্রজন্মের জন্য তা লিপিবদ্ধ করা প্রয়োজন। এই গল্পটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যশের জন্য সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, “আমিও আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি। কাজটি করা আমার জন্য সহজ নয়। কিন্তু গল্পের প্রয়োজনে আমাকে করতে হয়েছে এবং এটি গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই, এসব দেখে রাধিকা খুশি হবে না। কিন্তু তার মানে এই নয় যে, সে আমার ওপর রাগ করেছে। সে নিজেও একজন অভিনেত্রী, তাই সে বোঝে এটি একটি পেশা। আমি যখন অভিনয় করি, তখন একজন অভিনেতা হিসেবে চরিত্রের কাজটি করছি, তখন আমি তার স্বামী নই।”

পরিচালনার পাশাপাশি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার গল্প লিখেছেন গীতু মোহনদাস ও যশ। তারকাবহুল এই সিনেমায় কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিনি বাসন্ত ও তারা সুতারিয়া অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ব্যক্তিগত জীবনে প্রাক্তন অভিনেত্রী রাধিকা পণ্ডিতকে বিয়ে করেছেন যশ। ২০১৬ সালের ১২ জানুয়ারি গোয়াতে তাদের বাগদান হয় এবং একই বছর ব্যাঙ্গালুরুতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ টেলিভিশনে আজকের খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচার নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু প্রথম জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট অপূর্বর স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক বিএনপি নেতা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইরানে নতুন সামরিক অভিযানের পথে ট্রাম্প ও নেতানিয়াহু? ভোলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হারল বাংলাদেশ প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন: যা বললেন খায়রুল বাসার ‘সবকিছু সম্ভব’—ত্রিদেশীয় সিরিজের আগে: লিটন ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ