ইয়েমেনের সাহসী জনগণ আল্লাহর ইচ্ছায় নিশ্চিতভাবে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। হুথিদের অর্জিত সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি পুরনো বক্তব্য নতুন করে সামনে আনেন। খামেনি সে সময় বলেছিলেন, হুথিদের প্রতিরোধই তাদের চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে যাবে।
এদিকে হুথিদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির ওপর নির্ভরতা ত্যাগ করে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া।






