রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল নির্বাচন কমিশন

প্রকাশ:
Print news

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন। এ সময় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ২০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে, যার মধ্যে বিএনপির একটি এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দুটি মনোনয়ন রয়েছে। দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। চূড়ান্ত বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।

উল্লেখ্য যে, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা রোববার ১৬ আগস্ট ২০২৬ || ভাদ্র ১ ১৪৩৩ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গত ২০২৬ সালের ২৪ জুলাই শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে মো.

শেয়ার করুন