পদের বিবরণ ও যোগ্যতা
সোনালী ব্যাংক পিএলসিতে ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এছাড়া প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে। চাকরির আরও তথ্য: আগামী এক দশকে দ্রুত বাড়বে যে ১০ চাকরির চাহিদা।
নিয়োগের শর্তাবলি ও আবেদনের নিয়ম
- চাকরির ধরন: ২ বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ।
- মাসিক বেতন: ২ লাখ ৫০ হাজার টাকা।
- আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬।
- আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্র ‘জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা’ এই ঠিকানায় পাঠাতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা।






