গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ: মুফতী রেজাউল করীম

প্রকাশ:
Print news

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার বিকেলে রাজধানীর পল্টনের আইএবি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করলেও সরকার কোনো টেকসই ও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। নিজেদের অযোগ্যতা ঢাকতে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা অতীতের সরকারের ওপর দায় চাপানোর যে সংস্কৃতি তৈরি করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মুফতী রেজাউল করীম আরও বলেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও জাতীয় সংকট নিরসনে কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা সম্ভব হয়নি। বর্তমানে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং মাদকের অবাধ বিস্তারে যুবসমাজ ধ্বংসের মুখে। এমন নীতি-নৈতিকতাহীন সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে। দেশবাসী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তিনি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। এছাড়া মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন ও মুফতি আব্দুল কুদ্দুস রশিদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’ যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি পুলিশ আমাকে তুলে নিতে পারে: অভিজিৎ দীপকে ৯–১৫ অক্টোবরের সেরা ১০ সরকারি চাকরির খবর নারীর অনলাইন নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি আজ ষষ্ঠী: শুরু হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ইয়েমেনের এডেনে সৌদি জোটের কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আমিরের উপহার দেওয়া বিমান নিয়ে ট্রাম্পের দাবি ঢাকায় চারজাতির আইএইচএফ নেশনস ট্রফি শুরু ১৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে নিয়োগ: আবেদনের শেষ ১৮ অক্টোবর ডিনার ডেটের ছবি পোস্ট করে কটাক্ষের মুখে কাঞ্চন-শ্রীময়ী জামায়াত নেতার গাড়ি ভাঙচুরে জড়িত অভিযোগে এবি পার্টির নেতা পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্টারশিল্ড কী ও ইউক্রেনের সামরিক কৌশলে এর গুরুত্ব হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে সংঘাতের ঝুঁকি সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক থিম সং প্রকাশ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ, লক্ষ্য পয়েন্ট টেবিল পরিবর্তন হলো ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার তারিখ দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ক্যাম্পাসভিত্তিক সিনেমা ‘চিরকুট’