শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৫টি ক্যাটাগরিতে ২৬টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ২। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ৪। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা আবশ্যক।
- ক্যাশিয়ার: পদসংখ্যা ১। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োজন।
অন্যান্য পদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬ জন এবং অফিস সহায়ক পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী পদের জন্য এইচএসসি পাস ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়কের জন্য এসএসসি পাস যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আগামী ৩১ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। চাকরির আরও তথ্য: পদের নাম, সংখ্যা ও যোগ্যতা ১। চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। চাকরির আরও তথ্য: চাকরিতে বেতন বাড়াতে আসলে কী করতে হবে। চাকরির আরও তথ্য: পিএসসির নতুন চেয়ারম্যান কে হচ্ছেন—আলোচনায় আমলা, সদস্য না অন্য কেউ।






